ভুয়া ডাক্তার ও তার সহযোগী আটক

জামালপুর প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ০৭:০৬আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৭:০৭







জামালপুর জামালপুরের সরিষাবাড়ি থেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পরিচয় প্রদানকারী ভুয়া ডাক্তারসহ দুই জনকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-১। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলার পিংনা বাজারস্থ জালাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, গোপালগঞ্জের কাশিয়ানী থানার মো. হাসান আলী খানের ছেলে জালাল উদ্দিন (৩৬) ও টাংগাইলের গোপালপুর থানার বেড়া-ডাকুরী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে রাসেল মিয়া (২২)।
বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জামালপুর ক্যাম্প ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানা বিষয়টি নিশ্চিত করছেন।
র‌্যাব-১৪, সিপিসি-১, প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, এমবিবিএস ডাক্তার না হওয়া সত্ত্বেও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ চিকিৎসা প্রদান করে আসছিল জালাল উদ্দিন।
গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর ক্যাম্প র‌্যাবের একটি দল সরিষাবাড়ির পিংনা বাজারস্থ জালাল ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে জালাল উদ্দিন ও তার সহযোগী রাসেল মিয়াকে আটক করে। তাদের বিরুদ্ধে সরিষাবাড়ি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
সরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
বান্দরবান জেলা পরিবার পরিকল্পনা অফিস নির্মাণে অনিয়মসরকারের দেড় কোটি টাকায় কেনা জমিতে কর্মকর্তাদের মাছ চাষ, ভবন হচ্ছে খাস জমিতে
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিল পাস
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন