বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ আগস্ট ২০২০, ০৭:৪৯আপডেট : ২৭ আগস্ট ২০২০, ০৭:৪৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করা হয়েছে।

কম্পিউটার চুরি বিষয়ে গঠিত তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরা বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করেন। অন্যদিকে, সাধারণ শিক্ষার্থীরা নজরুল ইসলাম হীরার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য মানববন্ধন করেছেন।
সরকারি বঙ্গবন্ধু কলেজের ছাত্র মিলনায়তনে সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু কলেজের বিগত আমলের বেশ কয়েকজন ভিপি-জিএস অংশ নেয়। মূলত সহকারী রেজিস্ট্রার সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিলেও তার পক্ষে লিখিত বক্তব্য দেন সাবেক ভিপি আতিকুর রহমান পিটু। 
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনকারীরা বিশ্ববিদ্যালয় থেকে চুরি হওয়া কম্পিউটার বিষয়ে নিরপেক্ষ তদন্তের পাশাপাশি চোরদের মূল হোতাকে সবার সামনে আনার দাবি জানান।পরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ভিসি ও জেলা প্রশাসকের কাছে শিক্ষার্থীরা স্মারকলিপি পেশ করেন। 

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিককালে ৪৯টি কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে কাঁদা ছোড়া-ছুড়িতে প্রকৃত চোর ও চুরি যাওয়া মালামাল উদ্ধারে দীর্ঘসূত্রিতা বাড়ছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার নজরুল ইসলাম হীরাকে তদন্ত কমিটি থেকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ে নানা নাটকীয় ঘটনা ঘটছে।

/আরআইজে/
সম্পর্কিত
গোপালগঞ্জে বাস খাদে পড়ে ৩ জন নিহত
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত ৩
গোপালগঞ্জে পৃথক স্থান থেকে ৩ জনের লাশ উদ্ধার
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান