ইউনিয়ন আ.লীগ নেতার হাতে উপজেলা চেয়ারম্যান লাঞ্ছিত

বগুড়া প্রতিনিধি
৩০ আগস্ট ২০২০, ০৬:২৭ আপডেট : ৩০ আগস্ট ২০২০, ০৬:৩৫




উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বগুড়ার নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফক্কারের হাতে আওয়ামী লীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল আশরাফ জিন্নাহ লাঞ্ছিত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে উপজেলার কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা হামলাকারীকে গ্রেফতারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন।

জিন্নাহর ভাই মাহমুদ আশরাফ মামুন এ বিষয়ে থানায় ফক্কারসহ পাঁচ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ শনিবার সকালে বগুড়া শহর থেকে নন্দীগ্রামে যাচ্ছিলেন। পথে বেলা ১২টার দিকে তিনি কুন্দারহাট বাসস্ট্যান্ড এলাকায় নেমে একটি দোকানে চা পান ও জনগণের সঙ্গে কথা বলছিলেন। এ সময় ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী ফক্কার ও তার লোকজন সেখানে আসেন। তারা পূর্ব কোনও বিরোধের জের ধরে উপজেলা চেয়ারম্যান জিন্নাহকে লাঞ্ছিত করেন।

তবে আওয়ামী লীগ নেতা ফক্কারের দাবি, বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতে যাওয়া নিয়ে কটূক্তি করায় জিন্নাহর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছে।

এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় জিন্নাহর অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

তবে লাঞ্ছিত উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ অভিযোগ করেন, ‘নব্য আওয়ামী লীগারদের নির্দেশে ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জুলফিকার আলী ফক্কার আমাকে লাঞ্ছিত করেছেন। আমি কখনও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করিনি। হামলাকারী নব্য আওয়ামী লীগাররা নিজেদের বাঁচাতে মিথ্যাচার করছে।’

এদিকে উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহকে লাঞ্ছিত ও হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছেন। সমাবেশে বক্তারা হামলকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। এছাড়া সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির বলেন, উপজেলা চেয়ারম্যানকে লাঞ্ছিত করার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
‘মাদার অব অল বম্বস’-এর পাল্টায় এবার ‘ফাদার অব অল বম্বস’ আনছে ইরান
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
কমলো স্বর্ণ ও রুপার দাম, ভরিতে কত?
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
হুথি হামলার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে অসুস্থ ভূমিমন্ত্রীকে
সর্বাধিক পঠিত
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
সাত দিন পর কারামুক্ত হলেন ককরোচ নেতা সৌরভ-রাঙ্কা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক