মোংলায় পাঁচ হাজার দরিদ্রের স্বাস্থ্যসেবায় ‘ফ্রেন্ডশিপ’

মোংলা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ০১:৫৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৬:১০

বাগেরহাটের মোংলা উপজেলায় ফ্রেন্ডশিপ হাসপাতালের ভূমিকা নিয়ে আলোচনা করছেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ এইচ এম দুলাল।

করোনা সংক্রমণকালে মোংলা উপকূলের কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও স্বল্প আয়ের মানুষের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা চালু করেছে বেসরকারি এনজিও সংস্থা ‘ফ্রেন্ডশিপ ক্লিনিক’। বাগেরহাটের মোংলা  উপজেলায় এ পর্যন্ত পাঁচ হাজার দরিদ্র মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ওষুধ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে পৌরসভার নারকেলতলাস্থ ফ্রেন্ডশিপ ক্লিনিকে করোনা প্রতিরোধে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। ফ্রেন্ডশিপ মোংলা উপজেলার বিভিন্ন এলাকায় ২০ টি স্যাটেলাইট ক্লিনিক পরিচালনা করছে বলে সাংবাদিকদের জানানো হয়। এসব ক্লিনিকের মাধ্যমে দুস্থদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

মতবিনিময়কালে প্রেস ক্লাব সভাপতি আলহাজ এইচ এম দুলাল ও সাংগঠনিক সম্পাদক মো. হাসান গাজীসহ সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ ক্লিনিকের ডা. আবুল হোসেন, ডা. মো. আ. রহমান, আঞ্চলিক সমন্বয়কারী মো. আতিকুল ইসলাম ও মনিটরিং কর্মকর্তা মো. রাসেল হোসেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সর্বাধিক পঠিত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন