আড়াইহাজারে দুই স্থানে ডাকাত দলের হানা, আহত ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৮আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৬:৩৮

নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলাদা দুটি স্থানে ডাকাতের হামলায় এক নারীসহ চার জন আহত হয়েছেন। এ সময় তারা টাকা লুট করে নিয়ে গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মানিকনগর ও ব্রাহ্মন্দী এলাকায় এ ঘটনা ঘটে। আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোরে উপজেলার আড়াইহাজার পৌরসভাধীন মানিকনগর এলাকায় ৮-১০ জনের একদল ডাকাত মানিক ভূঁইয়ার বাড়িতে হানা দেয়। ডাকাতরা মানিক ভূঁইয়া ও ছেলে হবি ভূঁইয়ার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। ওই সময় বাড়ির লোকজন ডাকাত দেখে চিৎকার শুরু করলে ডাকাতরা হবি ভূঁইয়া (৩৫) ও তার মা জায়েদা খাতুন (৬৫)-কে কুপিয়ে আহত করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। স্থানীয়রা রাতেই আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে আহত হবি ভূঁইয়াকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

এর আগে রাত ১টার দিকে নরসিংদী- মদনগঞ্জ সড়কের আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় রাস্তার পূর্বপাশে শাহজাহানের নির্মাণাধীন একটি কারখানায় ডাকাতদল হানা দেয়। ওই সময় সেখানে কর্মরতরা ডাক চিৎকার করে ডাকাতদের ধাওয়া দিতে গেলে ডাকাতরা মফিজ (৪০) ও আয়নাল (৫০) নামে দুই ব্যক্তিকে কুপিয়ে আহত করে। তাদের মধ্যে গুরুতর আহত মফিজকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত মফিজ ব্রাহ্মন্দী এলাকার মৃত বাচ্চুর ছেলে এবং আয়নাল একই এলাকার মৃত রাজ্জাকের ছেলে বলে জানা গেছে।

আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শওকত হোসেন জানান, খবর পেয়ে দুটি ঘটনাস্থলেই রাতেই পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দেননি।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
হজ শেষে দেশে ফিরেছেন ৬৩ হাজার ৪৪০ হাজি
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
ঝিনাইদহে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: আসামির মৃত্যুদণ্ড
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
চলতি বিশ্বকাপে আত্মঘাতী গোলের বন্যা, বেশি লাভবান যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
এমপির ছেলে আটকের পর বহিষ্কার, যুবদল বলছে অপকর্মের দায় নেবে না
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
যেসব অভিযোগে এমপির ছেলে আটক
হেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি
ডিসি সারওয়ারকে প্রত্যাহার নিয়ে ইসলামি দলগুলোর প্রতিক্রিয়াহেফাজত মর্মাহত, খেলাফত দেখছে ষড়যন্ত্র, জামায়াত বলছে উচিত হয়নি