ভবনের বাইরে তালা, ভেতরে জিম্মি ৬টি পরিবার!

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৬:০৪আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫১

নারায়ণগঞ্জের এই বাসায় চাঁদার দাবিতে কলাপসিবল গেটে তালা মেরে আটকে রাখা হয়েছে ভেতরের সবাইকে।

তিনতলা একটি ভবনে বসবাসরত ৬টি পরিবারকে কলাপসিবল গেটে তালা মেরে জিম্মি করে রাখার অভিযোগ পাওয়া গেছে। মাসুদ রানা নামে এক ব্যক্তি জমি সংক্রান্ত বিরোধের জেরে তাদেরকে জিম্মি করে রেখেছেন বলে অভিযোগ করা হয়েছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মৌচাক মার্কেট এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির মালিকদের অভিযোগ, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত তাদেরকে জিম্মি করে রাখা হয়েছে। অভিযুক্ত মাসুদ রানা স্থানীয় আওয়ামী লীগ নেতা।

বাসা থেকে যাতে কেউ বের হতে না পারে সেজন্য দরজার বাইরে পাচিলও তুলে দেয় যুবলীগ নেতা মাসুদ নেতা। পরে পুলিশ সেটা ভেঙে দেয়।

তবে সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুকের দাবি, রাতে ঘটনাস্থলে পুলিশ গিয়ে তাদেরকে জিম্মি দশা থেকে মুক্ত করেছেন। তবে ওই ভনের মালিক জব্বার মিয়ার ছেলে নজরুল ইসলাম রনি রাত ১১টায় জানান, ১৫ লাখ টাকার চাঁদা দাবি করে আমাদের জিম্মি করে রেখেছে। এখনও আমরা জিম্মি অবস্থায় আছি। আমাদের বাড়ির সামনে পুলিশ রয়েছে। কিন্তু পুলিশ এখনো কলাপসিবল গেটের তালা কাটেনি।

নারায়ণগঞ্জের এই বাসায় চাঁদার দাবিতে এক যুবলীগ নেতা কলাপসিবল গেটে তালা দিয়ে  ৬টি পরিবারকে দিনভর জিম্মি করে।

নজরুল ইসলাম রনি আরও জানান, আমরা বাড়ির পাশে আরেকটি বাড়ি ক্রয় করেছি। সেই থেকেই মাসুদ রানা আমাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করে আসছিল। মাসুদ রানা আমাদের কাছ থেকে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে। সেই চাঁদার টাকা না দেওয়ায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত পর্যন্ত আমাদেরকে ভবনের কলাপসিবল গেটে সে তালা মেরে আমাদের জিম্মি করে রাখে। আমরা কেউ সকাল ১০টা থেকে বাড়ির বাইরে যেতে পারিনি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. কামরুল ফারুক বলেন, জমি নিয়ে রনিদের সঙ্গে মাসুদ রানাদের বিরোধ রয়েছে। এ বিরোধের জেরেই বাড়ির সামনে সামান্য দেয়াল দিয়ে রাস্তা বন্ধ করে দিয়েছিল। এছাড়াও তারা ভবনের গেটে তালা মেরে রেখেছিল। পরে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। এ ঘটনায় তারা অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, মাফিয়া গ্যাং: তথ্য উপদেষ্টা
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
গ্রীষ্মের ছুটিতে নতুন আকর্ষণ বাঘের রাজ্য পান্না ন্যাশনাল পার্ক
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার, আপত্তি বিজিএমইএ-বিকেএমইএর
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ