মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর মায়ের স্মরণে দোয়া অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৪:১১আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৪

মায়ের মৃত্যু পরবর্তী অনুষ্ঠানে সবার দোয়া কামনা করেন মৎস্য বিষয়ক মন্ত্রী শ ম রেজাউল করীম।  
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র মা প্রয়াত মাজেদা বেগমের স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে মরহুমার পরিবারের সদস্যদের আয়োজনে তার নিজ বাসভবনে দোয়া অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক ডা. আবদুল জব্বার শিকদার, পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, পিরোজপুর জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, পিরোজপুরে কর্মরত অন্যান্য সরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ, বরিশাল ও খুলনা বিভাগে কর্মরত মৎস্য অধিদফতর ও প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, পিরোজপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, স্থানীয় আওয়ামী লীগসহ অন্যান্য রাজনৈতিক সংগঠন ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, স্থানীয় ওলামায়ে কেরামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দোয়া অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী তার মায়ের বিদেহী আত্মার মাগফেরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

উল্লেখ্য, গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটে খুলনার সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মাজেদা বেগম মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার পুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দাবানল-বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ট ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য হাহাকার
দাবানল-বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ট ইন্দোনেশিয়ায় বৃষ্টির জন্য হাহাকার
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
বরিশালে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
ঘাম-রোদে ত্বক মলিন? জেনে নিন গরমের দিনের বিউটি টিপস
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
দেড় বছরের মধ্যে নতুন এফএসআরইউ পাওয়ার চেষ্টা, চীনের সঙ্গে চুক্তি
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ