ভাণ্ডারিয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

পিরোজপুর প্রতিনিধি
২৫ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪০আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২০, ১০:৩৩

পিরোজপুর

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। মৃত ছাত্রীর নাম শাহাজাদি আক্তার (১২)। উপজেলার ইকরি বাসস্ট্যান্ড এলাকার একটি বাসায় বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। সে ইকরি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
শাহাজাদির বাবার নাম মো. শাহিন জোমাদ্দার।

নিহতের ফুফা মো. মিলন খলিফা জানান, শাহাজাদি (১২) দুপুর দুটার দিকে গোসল সেরে তার ঘরে ঢুকে দরজা আটকে দেয়। তার মা মুক্তা বেগম ভাত খাওয়ার জন্য মেয়েকে ডাকাডাকি করেন। কোনও সাড়া-শব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান শাহজাদি ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাকসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমনি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমনি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
বোয়িং কেনায় তাৎক্ষণিক অর্থনৈতিক চাপ পড়বে না: তথ্য উপদেষ্টা
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
সাবেক ইসরায়েলি সেনাকে নিয়ে বিজ্ঞাপন, অ্যাডিডাস বয়কটের ডাক
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
চট্টগ্রাম বন্দরের শ্রমিক-কর্মচারীরা পেলেন ১৬ কোটি টাকার বোনাস
সর্বাধিক পঠিত
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ