বিদ্যুৎস্পৃষ্টে কলেজছাত্রের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি
২৬ সেপ্টেম্বর ২০২০, ০৫:৪২আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২০, ০৭:৫৫

নীলফামারী নীলফামারীর সৈয়দপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। স্থানীয় খাতামধুপুর ইউনিয়নের চেয়ারম্যান জুয়েল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

সবুজ উপজেলার খাতা মধুপুর ইউনিয়নের খালিশা বেল পুকুর গ্রামের সানু মিয়ার ছেলে এবং সৈয়দপুর হাজারীহাট স্কুল ও কলেজের একাদশ শ্রেণির ছাত্র।
সবুজের বাবা সানু মিয়া জানান, সবুজ বাড়িতে থাকা টেলিভিশনে ডিস লাইনের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
ইউপি চেয়ারম্যান বলেন, ‘সন্ধ্যায় খবর দেখার জন্য টিভিতে ডিস লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।’
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, পরিবারের পক্ষে কোনও অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
ভারতের জিন-জিও কি সরকার উৎখাতের পথে
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
সাগর-রুনি হত্যা: উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স গঠন, তবুও প্রতিবেদন জমা হয়নি
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
বিশ্বকাপে ইতিহাস গড়া অধিনায়কের বিদায়
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
শুর হলো ই-রিটার্ন জমা, ঘরে বসেই কর পরিশোধ ও সনদ সংগ্রহের সুযোগ
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নিয়ে নানান প্রশ্ন, যা বললেন স্ত্রী ও শ্বশুর
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান