জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা

মাগুরা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২০, ০৬:২৫আপডেট : ০৩ অক্টোবর ২০২০, ০৬:৩৩

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে দুই তরুণের বিরুদ্ধে মামলা

জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে মাগুরার দুই তরুণের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে খুলনার র‌্যাব-৬। শুক্রবার (২ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন। র‌্যাবের করা মামলায় তাদের দুজনকে গ্রেফতার দেখিয়েছে খুলনার ফুলতলা থানা পুলিশ। তবে তরুণদের পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, মঙ্গলবার গভীর রাতে তাদের মাগুরার বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
ওই দুই তরুণ হলেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের শ্যামপুর গ্রামের সুরত আলী মোল্লার ছেলে ইমরান হোসেন (২৮) ও একই গ্রামের মৃত ছকির উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (৩০)।



র‌্যাব জানিয়েছে, বুধবার সন্ধ্যায় ফুলতলা থানার গাড়াখোলা গ্রামের একটি স্কুল মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ওই দুই তরুণের পরিবারের অভিযোগ, মঙ্গলবার গভীর রাতে শ্যামপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাদের পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। বুধবার এই অভিযোগে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন ভুক্তভোগী পরিবারের এক সদস্য।

খুলনা র‌্যাব-৬ এর অধিনায়কের কার্যালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাত পৌনে ৮টার দিকে অভিযান চালিয়ে ফুলতলা থানার গাড়াখোলা স্কুল মাঠ থেকে ইমরান ও সাইফুলকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী প্রচারপত্র উদ্ধার করা হয়। সাইফুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দলের’ মাগুরা সদর থানার নায়েক এবং ইমরান একই ইউনিটের উপনায়েক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব আরও জানায়, ওই দুজন ২০০৪ ও ২০০৮ সাল থেকে এই সংগঠনের সক্রিয় কর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা তারা স্বীকার করেছে।

র‌্যাবের হাতে আটক ইমরানের বড় ভাই ওমর আলী জানান, ইমরান মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে সম্প্রতি বাংলায় স্নাতকোত্তর শেষ করেছে। তিনি বলেন, 'আমার ভাই (ইমরান) পড়ালেখা শেষ করে বাড়িতে থেকে কৃষিকাজ করতো। জঙ্গি বা এ ধরনের কোনও সংগঠনের কার্যক্রমে তাকে আমরা কখনও যেতে দেখিনি।'

একই ধরনের কথা বলেন আটক সাইফুলের ভাই হামিদুর রহমান। তিনি জানান, সাইফুল পড়ালেখা তেমন একটা করেনি। সে বাড়িতে কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল।



/এএইচ/
সম্পর্কিত
রায়ে সন্তোষ আছিয়ার মায়ের, দ্রুত কার্যকরের দাবি
সেই ছাত্রদল নেতা গ্রেফতার
কনস্টেবলকে থাপ্পড় মেরে সাবেক ছাত্রদল নেতা বললেন ‘ক্ষমা চেয়েছি’
সর্বশেষ খবর
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
ভারতে ঝড় তুলেছে যে চীনা রোমান্টিক সি-ড্রামা
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
নেশা জাতীয় ইনজেকশন উদ্ধার: দুই জনের যাবজ্জীবন
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
কারাগারে ইমরানকে হত্যা করা হতে পারে, আশঙ্কা বোনের
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
ইয়াফেস ওসমানের ও ছেলের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে টিম পুনর্গঠন
সর্বাধিক পঠিত
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
সিগারেটের দাম বাড়লো ৩ টাকা, মন্ত্রিসভায় অনুমোদন
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
দুধে ডিটারজেন্ট আছে কি না সহজে জানবেন যেভাবে
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
কাঁচপুর-ইলিশা সরাসরি ফেরি উদ্বোধন আজ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ
গতকাল নতুন বাসায় উঠেছিলেন চিকিৎসক, আজ মিললো লাশ