অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর কেটে লাশ গুমের চেষ্টা পুলিশ সদস্যের!

বাগেরহাট প্রতিনিধি
০৯ অক্টোবর ২০২০, ০৯:১৫আপডেট : ০৯ অক্টোবর ২০২০, ০৯:১৬

বাগেরহাট অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ টুকরো টুকরো করে গুম করার চেষ্টাকালে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ফাঁড়ি সংলগ্ন ভাড়া বাসায় তার স্ত্রী জোসনা বেগমকে (৩৫) হত্যা করে লাশ কেটে বস্তায় ভরে গুম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই পুলিশ সদস্য হত্যার কথা স্বীকার করেছে বলে শরণখোলা থানার পরিদর্শক (তদন্ত) মো. মফিজুর রহমান নিশ্চিত করেছেন।

তিনি জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে তাফালবাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশ সদস্য সাদ্দাম হোসেন তার স্ত্রীকে গলা টিপে হত্যা করে। ঘটনার পর নিহতের আগের পক্ষের ছেলে ও বোনের মেয়ে ওই বাড়িতে এসে জোসনা বেগমকে খোঁজাখুঁজি করলে সাদ্দাম হোসেন জানায়, জোসনা অন্য বাড়িতে বেড়াতে গেছেন। পরে লাশ যাতে শনাক্ত না যায় এ জন্য তার দেহ থেকে মাথা, দুই হাতের কব্জি কেটে এবং পেট থেকে গর্ভজাত সন্তান বের করে লাশটি পুলিশের ব্যবহৃত একটি জিও ব্যাগে ভরে ফেলে।

তিনি আরও জানান, গৃহকর্মীকে মারপিট করা হয়েছে এমন খবর থানায় আসলে তাফালবাড়ি ফাঁড়ির ইনচার্জকে বিষয়টির খোঁজ নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একপর্যায়ে ওই পুলিশ সদস্যের ভাড়া বাসায় তার স্ত্রীর বস্তাবন্দি লাশ উদ্ধার ও তাকে গ্রেফতার করা হয়।

ওসি জানান,  নিহত জোসনা বেগমের বাবার বাড়ি রূপসা থানার চাঁনগাও এলাকায় এবং ওই পুলিশ সদস্যের বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানায়। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা
ফ্রান্সের বিপক্ষে আজ সুইডেনের কঠিন পরীক্ষা
রাজধানীতে ছুরিকাঘাত ও ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু
রাজধানীতে ছুরিকাঘাত ও ট্রেন দুর্ঘটনায় দুজনের মৃত্যু
ইয়ারফোনের নয়েজ ক্যান্সেলিং মোড কী কানের জন্য ক্ষতিকর
ইয়ারফোনের নয়েজ ক্যান্সেলিং মোড কী কানের জন্য ক্ষতিকর
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
সর্বাধিক পঠিত
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
বাংলাদেশের তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বললো চীন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
খামেনির জানাজায় অংশ নেবেন স্পিকার হাফিজ উদ্দিন
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
রিসোর্টে নারী পর্যটককে হেনস্তা, স্বর্ণালঙ্কার ও টাকা ছিনিয়ে নিলেন ম্যানেজার
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব
মৃত্যুর আগে খুনির নাকে চিহ্ন এঁকে দিলেন গৃহবধূ, রহস্য জানালো র‌্যাব