৭ মাস পর চালু পার্ক, প্রবেশ টিকিটের সঙ্গে মাস্ক ফ্রি

ঝিনাইদহ প্রতিনিধি
১০ অক্টোবর ২০২০, ০৯:০৬আপডেট : ১০ অক্টোবর ২০২০, ০৯:০৬

বিনোদন কেন্দ্র

করোনা পরিস্থিতির কারণে ৭ মাস বন্ধ থাকার পর আবারও চালু হলো ঝিনাইদহের বিনোদন কেন্দ্র জোহান ড্রিমভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্ট সেন্টার। পার্কটি জেলা শহরের রাউতাইল এলাকায় চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে অবস্থিত। তবে, দর্শনার্থীদের টিকিটের সঙ্গে একটি মাস্ক বিনামূল্যে দেওয়া হবে। 

পার্কে বেড়াতে আসা ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ জানান, তিনি তার ৩ সন্তানকে নিয়ে অনেক দিন পর পার্কে বেড়াতে এসেছেন। ঘরবন্দি থাকতে থাকতে ক্লান্ত পরিবারের লোকজন। একইসঙ্গে তিনি স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে দর্শনার্থী প্রবেশের বিষয়ে খেয়াল রাখার নির্দেশ দেন কর্তৃপক্ষকে।

পার্কের মালিক মোয়াজ্জেম হোসেন জানান, করোনা পরিস্থিতির কারণে পার্কটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার (৯ অক্টোবর) থেকে আবার পার্কটি চালু করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখেই পার্কে দর্শনার্থীদের চলাচলের আহ্বান জানান তিনি। ইতোমধ্যে পার্কে হাত ধোয়া, স্যানিটাইজার স্প্রে করা ও মাস্ক পড়া নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা। পার্কে যত দর্শনার্থী আসবে প্রত্যেককে টিকিটের সঙ্গে একটি মাস্ক বিনামূল্যে দেওয়া হবে। পার্কের কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকলেও কর্মচারী বেতন বন্ধ ছিল না। যে কারণে অনেক লোকসান গুনতে হয়েছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে মতভেদ, চীন সফরে যাচ্ছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরীর প্রার্থিতা নিয়ে আপিলের রায় মঙ্গলবার
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
কালকের ঘটনায় আবার রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, পুলিশসহ আহত ২০
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
তাইজুল সাত উইকেট নিলেও চালকের আসনে জিম্বাবুয়ে
সর্বাধিক পঠিত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
একসঙ্গে এক বিশ্ববিদ্যালয়ের ১৭ শিক্ষক চাকরিচ্যুত
দেশে ভূমিকম্প অনুভূত
দেশে ভূমিকম্প অনুভূত
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
পে স্কেল কার্যকরের কাউন্টডাউন, অপেক্ষায় থাকতে হচ্ছে কাদের
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
ভারতীয় ভিসা আবেদন জমার শুরুর দিনে দীর্ঘ লাইন
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা
যে কারণে বিশ্ববিদ্যালয়ের চাকরি হারালেন সহকারী অধ্যাপক ফাতেমা