হাত বেঁধে জীবিত মাহিদকে ডুবিয়ে দেওয়া হয়

মাগুরা প্রতিনিধি
১২ অক্টোবর ২০২০, ০৮:৫৫আপডেট : ১২ অক্টোবর ২০২০, ০৮:৫৫

মাহিদ

মাগুরার নবগঙ্গা নদীতে দুই দিন তল্লাশির পর রবিবার (১১ অক্টোবর) একটি ডিঙ্গা নৌকার সঙ্গে মাহিদের (৭) হাত বাঁধা লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ৭ অক্টোবর সদর উপজেলার বারাশিয়া গ্রাম থেকে মাহিদ নিখোঁজ হয়। পূর্ব শত্রুতার প্রতিশোধ নিতেই এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। 

পুলিশ জানায়, মাহিদকে ফিরিয়ে দিতে পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। এ ঘটনার পর পরিবারের পক্ষ থেকে মাগুরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ ফোন ট্র্যাকিং করে প্রতিবেশী ইমরান আলি আসলাম এবং তার ১৪ বছর বয়সি ছেলে রোহানকে আটক করে। তাদের স্বীকারোক্তি ভিত্তিতে বারাশিয়া গ্রামে নবগঙ্গা নদীতে দুই দিন তল্লাশির পর একটি তালের ডিঙ্গা নৌকার সঙ্গে হাত বাঁধ অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।
জিজ্ঞাবাদে রোহান জানায়, মাহিদকে ঘটনার দিন দুপুরে বানর দেখানো কথা বলে ডোঙ্গা নৌকায় তোলে। তারপর নৌকাটি মাঝ নদীতে এনে তার হাত বেঁধে জীবন্ত অবস্থায় ডুবিয়ে দেয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদিন জানান, শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে হত্যা মামলার প্রস্ততি চলছে।

/এসটি/
সম্পর্কিত
অভাবে মেয়েকে বিক্রি করলেন বাবা, স্ত্রীকে বলেছিলেন, ‘জিনে নিয়ে গেছে’
মাগুরার নতুন ডিসিকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হলো
৩০ শতাংশ জমি বেচে পতাকা বানিয়েছি, বিশ্বকাপ জিতলে তিন গুণ বড় বানাবো
সর্বশেষ খবর
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
এইচএসসি পরীক্ষা: অভিভাবকদের ভোগান্তি কমাতে নতুন নির্দেশনা
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
একদিনের ব্যবধানে বাড়লো স্বর্ণের দাম
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
বিশ্বকাপ থেকে আলজেরিয়ার বিদায়, শেষ ষোলোতে সুইজারল্যান্ড
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
লেবাননে ১ লাখেরও বেশি শিশুর শিক্ষাজীবন ঝুঁকির মুখে: ইউনিসেফ
সর্বাধিক পঠিত
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐকমত্যে সরকার-বিরোধী দল: চিফ হুইপ 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি
আমেরিকার জনপ্রিয় ‘টুডে শো’ মাতালেন সানজয় ও নোরা ফাতেহি