সাদা-বেগুনি ফুলে ভরে গেছে মাচা

চুয়াডাঙ্গা প্রতিনিধি
১৪ অক্টোবর ২০২০, ০৯:২৩আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ০৯:২৩

শিম ক্ষেত

শীত এখনও আসেনি, আসি আসি করছে। এর মধ্যে চুয়াড্ঙ্গাার দামুড়হুদায় শীতকালীন সবজি শিমের আবাদ শুরু হয়েছে। শিমের মাচা ভরে গেছে সাদা-বেগুনি ফুলে। শিমও আসতে শুরু করেছে। অধিক লাভের আশায় অনেকেই আগাম জাতের শিমের আবাদ করেছেন।

শিম ক্ষেত

জেলা ও উপজেলা কৃষি বিভাগের সার্বিক সহযোগিতায় গ্রামীণ অর্থনীতি চাঙা রাখতে অন্য ফসলের পাশাপশি সবজি আবাদ হচ্ছে। শ্রাবণে রোপন করা বীজে ফুল ও ফল আসায় শিম চাষিরা এবার বাজার দর ভালো পাবেন বলে আশা করছেন।

শিম ক্ষেত
দামুড়হুদা- কার্পাসডাঙ্গা রাস্তা ধরে সামনে এগিয়ে গেলে রাস্তার পশ্চিমে দামুড়হুদার মাঠে দেখা মিলবে শিম ক্ষেতের। দেউলি গ্রামের জামাত বলেন, তার ১২ কাঠা জমিতে শিমের লতায় ও ফুলে মাচা ভরে গেছে। প্রতিটি ডগা ফুল ভরে গেছে। ইতোমধ্যে শিম আসতে শুরু করেছে। এই প্রথম আগাম জাতের রূপবান শিম আবাদ করেছেন। কঠোর পরিশ্রম, নজরদারি, সার ও বালাইনাশক স্প্রে করার পর শ্রাবণে ফুল ফল দেখা দিয়েছে। বাজার দর ভালো পেলে তার পরিশ্রম সার্থক হবে। এ আবাদে প্রায় এখন পর্যন্ত ৫ হাজার টাকা খরচ হয়েছে তার। টানা বর্ষার কারণে ফুল আসতে বেশ দেরি হয়েছে। কিছু কিছু শিম দেখা মিলতে শুরু করেছে। জমিতে সেচের ব্যবস্থা থাকায় চৈত্র মাস পর্যন্ত ফলন পাওয়া যাবে ।

শিম ক্ষেত
দামুড়হুদা উপজেলা কৃষি কৃষিবিদ ও কৃষি কর্মকতা মনিরুজাম্মান বলেন, এ জাতীয় আবাদ ঝুঁকিপূর্ণ হলেও অসময়ে এ আবাদ থেকে চাষিরা বাড়তি আয় করতে পারে। তবে এসময় পোকা মাকড়, সাদা মাছি, শিম ছিদ্রকারী পোকা আক্রমণ করতে পারে। নিয়মিত পরিচর্যা ও নজরদারিতে রেখে বালাই নাশক স্প্রে করলে ফলন ভালো পাওয়া সম্ভব।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থী বহিষ্কার
খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান
খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান
‘আমাকে দেখে কি বেকুব মনে হয় তোমার’, প্রকল্প পরিচালককে মন্ত্রিপরিষদ সচিব
‘আমাকে দেখে কি বেকুব মনে হয় তোমার’, প্রকল্প পরিচালককে মন্ত্রিপরিষদ সচিব
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী
সর্বাধিক পঠিত
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
ফের বিয়ে করেছেন মৌসুমী হামিদ, বরসহ প্রকাশ্যে বেবিবাম্প নিয়ে হাজির
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
শাহজালাল বিমানবন্দর এলাকায় সাঁড়াশি অভিযান, আটক ৮২
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
মির্জা আব্বাসের সঙ্গে দেখা করে যা জানালেন বিএনপি নেতা আলাল
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া
চার দেশ ঘুরে ৪৪ বছর পর ফিরলেন হারিয়ে যাওয়া নুরু মিয়া