ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:
১৭ অক্টোবর ২০২০, ০৪:৩৪আপডেট : ১৭ অক্টোবর ২০২০, ০৬:৫৮

ফাহিম চট্টগ্রাম নগরীতে ট্রাকের ধাক্কায় ফাহিম (২৪) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) রাত সাড়ে ৭টার দিকে বায়েজিদ এলাকার পাবলিক মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় ফাহিমের ভাই ফয়সাল আহত হয়েছেন। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ফাহিম বায়েজিদ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার ভূঁইয়ার ছেলে বলে ওসি জানান।

ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফাহিম তার ভাই ফয়সালসহ মোটরসাইকেলে নগরীর অক্সিজেন মোড় থেকে বায়েজিদ আসছিলেন। পাবলিক মোড় এলাকায় আসলে পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে ফাহিম ঘটনাস্থলে মারা যান। ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।’

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা
খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ কেএনএফ সদস্য আটক
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
বিশ্বজুড়ে মুক্তির পথে প্রবাসী বাংলাদেশি নির্মাতা আরমান আলীর ‘শেডস অব স্যাডনেস’
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
ঢাবি নিয়ে বিতর্কিত মন্তব্য: ফুয়াদের বিরুদ্ধে ১০০ কোটি টাকার আইনি নোটিশ
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
মাঠে নেমেই মেসির ইতিহাস
মাঠে নেমেই মেসির ইতিহাস