দুর্গাপূজা উপলক্ষে বুড়িমারী স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ০৬:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ০৬:৪৩

বুড়িমারী স্থলবন্দর দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দর দিয়ে ত্রিদেশীয় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। শনিবার (২৪ অক্টোবর) থেকে আগামী বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত এ উপলক্ষে ছুটি ঘোষণা করেছে ভারতীয় চেংরাবান্ধা কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ।

বুড়িমারী স্থলবন্দর কাস্টমস ও ব্যবসায়ীদের সূত্রে জানা গেছে, এ বিষয়ে একটি চিঠিতে বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট, আমদানি কারক, কাস্টমস কর্তৃপক্ষ এবং ভুটানের ফুল সিলিং স্থলবন্দরের রফতানি কারক ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে।

এদিকে, ২৬ অক্টোবর সরকারি ছুটি ব্যতীত খোলা থাকলেও অফিসিয়াল কার্যক্রম ছাড়া তেমন কোনও কাজ হবে না বলে নিশ্চিত করেছেন বুড়িমারী স্থলবন্দর কাস্টমসের সহকারী কমিশনার সোমেন কান্তি চাকমা।

বুড়িমারী স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট ও আমদানিকারক মেসার্স রাহী ট্রের্ডাসের স্বত্বাধিকারী তারেক ইসলাম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও আমাদের অভ্যন্তরীণ ব্যবসায়িক কার্যক্রম অব্যাহত রয়েছে।’    

এদিকে বুড়িমারী পুলিশ ইমিগ্রেশনের ইনচার্জ (এসআই) আনোয়ার হোসেন বলেন, ‘আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। তবে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকার কারণে হয়তো গাড়ি চলাচল কম থাকবে। এজন্য আমরা যাত্রীদের জন্য বাড়তি নিরাপত্তার বিষয়ে খেয়াল রাখছি।’ 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বিজিবি
ভারী বর্ষণে রাঙামাটিতে বন্যা
ভারী বর্ষণে রাঙামাটিতে বন্যা
ফ্রান্সকে হুঁশিয়ারি, মরক্কোর লক্ষ্য শুধু বিশ্বকাপ 
ফ্রান্সকে হুঁশিয়ারি, মরক্কোর লক্ষ্য শুধু বিশ্বকাপ 
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
৫ জনকে জীবিত উদ্ধার, মাটির নিচে চাপা পড়েছে আরও ২০ জন
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
শাপলা চত্বর ঘটনার তদন্ত শেষ, আসামির তালিকায় যারা 
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
বিমানের ওভারটাইম: কেউ ঘুমান রেস্ট রুমে, কেউ মসজিদে, মাসে গচ্চা দেড় কোটি
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
আলোচিত সেই সংঘবদ্ধ ধর্ষণ মামলার যুক্তিতর্ক শেষ, রায় ১৪ জুলাই
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?
ফিফার তদন্তে মিসর জয়ী হলে আর্জেন্টিনার কপালে কী ঘটবে?