৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুই দুবাইযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৫ অক্টোবর ২০২০, ০১:৩৯আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৬:৪০

চট্টগ্রাম ৪১ লাখ টাকার বিদেশি মুদ্রাসহ দুই দুবাইগামী যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। শনিবার (২৪ অক্টোবর) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের দুই জনকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের চট্টগ্রামের আঞ্চলিক সার্কেলের সহকারী কমিশনার মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি এ তথ্য নিশ্চিত করেছেন। আটক দুই জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

আটক দু’জন হলেন নূর কামাল ও ইমরান হোসেন। এদের মধ্যে নূর কামালের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। ইমরান হোসেনের বাড়ি ফেনীতে।

মোহাম্মদ কাউসার আলম পাটোয়ারি বাংলা ট্রিবিউনকে বলেন, দুই জন বিকাল সাড়ে ৫টার ফ্লাইটে দুবাই যেতে বিমানবন্দরে আসেন। আমাদের কাছে গোপন সংবাদ ছিল তারা বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা নিয়ে যাচ্ছেন। ওই সংবাদের ভিত্তিতে আমরা তাদের আটক করি। পরে তাদের সঙ্গে থাকা লাগেজ তল্লাশি করে বাংলাদেশি টাকায় ৪১ লাখ দুই হাজার ৪৯৪ টাকা সম পরিমাণ ওমানের দিনার, সৌদি রিয়েল, আরব-আমিরাতের দিরহাম ও কুয়েতি দিনার পাওয়া যায় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আরও তিন জনের প্রাণ কেড়ে নিলো হাম ও উপসর্গ
আরও তিন জনের প্রাণ কেড়ে নিলো হাম ও উপসর্গ
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
এখনও অন্ধাকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
এখনও অন্ধাকারে জাপান গার্ডেন সিটির ৯ ভবন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান