ফতুল্লায় কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ০০:৪০আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৬:৪৪

নারায়ণগঞ্জ ফতুল্লার লালপুর এলাকায় বিয়ের কথা বলে সম্পর্ক গড়ে এক কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। ধর্ষণের ঘটনায় অভিযুক্ত শুভ কুমার হাওলাদার (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) এ ঘটনায় ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করেছে।

মামলার সূত্রে জানা যায়, ফতুল্লার লালপুর এলাকায় একই বাড়িতে ভাড়া থাকার সুবাদে হিন্দু সম্প্রদায়ের শুভর সঙ্গে গত ৪-৫ মাস ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ওই মুসলিম কিশোরীর। নিজের ধর্ম ত্যাগ করে কিশোরীকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে শুভ কুমার। এক পর্যায়ে বিয়ের কথা বললে শুভ অস্বীকৃতি জানায়। পরে ওই কিশোরী শুক্রবার রাতে ফতুল্লা থানায় প্রেমিক শুভ কুমার হাওলাদারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে।

পুলিশ রাতেই অভিযান চালিয়ে শুভকে গ্রেফতার করে। এ ঘটনায় শনিবার সকালে ওই কিশোরী বাদী হয়ে মামলা দায়ের করে।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার পর পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। ধর্ষণ মামলায় অভিযুক্ত শুভকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয় বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে
রোনালদোর সাবেক কোচ এবার পর্তুগালের দায়িত্বে
সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনলো সেনাবাহিনী
সাজেকে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনলো সেনাবাহিনী
বিশ্ব যখন ধীরগতিতে, তখন কেন ছুটছে চীনের অর্থনীতি
বিশ্ব যখন ধীরগতিতে, তখন কেন ছুটছে চীনের অর্থনীতি
সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট পদে নিয়োগ, কারা আবেদন করতে পারবেন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান