সড়কে প্রেমিকার লাশ ফেলে পালানোর সময় প্রেমিক আটক

হবিগঞ্জ প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ০১:৪৪আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৬:৪৮

হবিগঞ্জ হবিগঞ্জ-বানিয়াচং সড়কের পাশে প্রেমিকার লাশ ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় প্রেমিককে আটক করেছে জনতা। খবর পেয়ে লাশ উদ্ধারসহ আটক অনিককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটেছে। নিহত জোনাকী (২১) উপজেলা সদরের রঘু চৌধুরী পাড়া গ্রামের আবু মিয়ার মেয়ে ও কুতুবখানী গ্রামের অপু মিয়ার স্ত্রী।

নিহত জোনাকীর তন্নী নামে আড়াই বছর বয়সী এক মেয়ে ও ছয় বছর বয়সী এক ছেলে রয়েছে। আটক প্রেমিকের নাম অনিক পান্ডে (৩১)। তিনি একই উপজেলার কাষ্টগড় গ্রামের মৃত মৃনাল ওরফে মানিক পান্ডের ছেলে।

নিহতের মা হেনা বেগম জানান, প্রায় দেড়মাস আগে স্বামী ও পুত্র সন্তানকে রেখে কন্যা সন্তানসহ জোনাকী প্রেমিক অনিক পান্ডের হাত ধরে পালিয়ে যায়। শনিবার বিকালে অনিক ফোন করে জানায়, তার মেয়ে জোনাকী সিলিং ফ্যানের আঘাতে মারা গেছে। সে অ্যাম্বুলেন্সে করে লাশ পাঠাচ্ছে। এর কিছুক্ষণের মধ্যে হবিগঞ্জ-বানিয়াচং সড়কে চলাচলকারী যাত্রী সাধারণের দৃষ্টিগোচর হয় যে একটি ছোট মেয়ের পাশে একজন মহিলার লাশ পড়ে রয়েছে। এসময় অ্যাম্বুলেন্সের চালক লাশ রেখে চলে যায়। অভিযুক্ত অনিক পান্ডে রাস্তার পাশের খাল পেরিয়ে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটকে ও পুলিশের হাতে সোপর্দ করে।

নিহতের মা বলেন, সে আমার মেয়ে ও তার সন্তানদের জীবন নষ্ট করেছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরান হোসেন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্ত করা হবে। অভিযুক্ত আটক অনিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
স্পেনে ভয়াবহ দাবানল: বিদেশিসহ নিহত অন্তত ১২, নিখোঁজ ২৩
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
এমবাপ্পের গোল নিয়ে বিতর্ক! 
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নেওয়া মিসরকে রাষ্ট্রীয় সংবর্ধনা
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
রিমান্ড আবেদন নাকচ, কারাগারে উগ্রবাদী সংগঠনের সদস্য তাহসীন
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত