সাংবাদিকের বিরুদ্ধে স্ত্রীকে দিয়ে স্বাস্থ্য কর্মকর্তার মামলা করানোর অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ০৬:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৬:৫৫

কুমিল্লা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থেকে বাঁচতে স্ত্রীকে দিয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) রাতে লাকসাম থানায় দৈনিক আজকের জীবনের স্টাফ রিপোর্টার জাফর আহম্মদসহ তিন জনের নাম উল্লেখ করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি দায়ের করেন ইসরাত জাহান মুক্তা নামে এক নারী।

মুক্তা লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মো. আবদুল আলীর দ্বিতীয় স্ত্রী। মামলার বাকি দুই আসামি হলেন, বাদী ইসরাত জাহান মুক্তার প্রথম স্বামী ইমন হোসেন ও শাহিনুর আক্তার জেসমিন।

এদিকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার তৃতীয় আসামি শাহিনুর আক্তার জেসমিন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুল আলীর বিরুদ্ধে করা নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলার বাদী।

থানা সূত্রে জানা যায়, হ্যাকিংয়ের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে বেআইনিভাবে ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করে বাদীর মানহানি ঘটানোর অভিযোগে এই মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামি দৈনিক আজকের জীবনের স্টাফ রিপোর্টার জাফর আহম্মদ বলেন, মামলার বাদী মুক্তার স্বামীর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি নিয়ে বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশ এবং জেলা সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ করায় তার বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা হয়েছে।

মামলার বাদী ইসরাত জাহান মুক্তা বলেন, আমার সঙ্গে কোনও সাংবাদিকের বিবাদ নেই। তাহলে কেন মামলা করেছেন, এ প্রশ্নের জবাবে মুক্তা বলেন, থানায় মামলা করেছি। কী কারণে করেছি সেটা থানায় গিয়ে জেনে নিতে পারবেন বলে ফোন কেটে দেন তিনি।

লাকসাম থানার ওসি নিজাম উদ্দিন বলেন, লাকসাম উপজেলার স্বাস্থ্য কর্মকর্তার দ্বিতীয় স্ত্রী একটি মামলা দায়ের করেছেন। এতে সাংবাদিকসহ বাদীর প্রথম স্বামীকেও অভিযুক্ত করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্যার্তদের সহায়তায় জরুরি নির্দেশনা যুবদলের, মেডিক্যাল টিম গঠন
বন্যার্তদের সহায়তায় জরুরি নির্দেশনা যুবদলের, মেডিক্যাল টিম গঠন
চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় যাবেন নাহিদ ইসলাম
চট্টগ্রামে বন্যা কবলিত এলাকায় যাবেন নাহিদ ইসলাম
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
স্থানীয় সরকার নির্বাচন: নতুন ভোটার হওয়ার শেষ দিন কবে?
প্রধানমন্ত্রী শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছরপূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন
প্রধানমন্ত্রী শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের ৮০ বছরপূর্তির অনুষ্ঠানে যোগ দেবেন
সর্বাধিক পঠিত
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ
৪৮ বছরের ভাবির সঙ্গে মোবাইলে বৃদ্ধ দেবরের প্রেম, দুজনকে থানায় নিলো পুলিশ