আদমদীঘিতে দুস্থ তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার আরও ২

বগুড়া প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২০, ০০:৩৫আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ০৭:০১

ধর্ষণ মামলায় গ্রেফতার আসামি জহুরুল ইসলাম ও নাহিদ মিয়া বগুড়ার আদমদীঘিতে এক দুস্থ তরুণীকে (২০) সংঘবদ্ধ ধর্ষণ মামলার আরও দুই আসামি ধরা পড়েছে। আদমদীঘি থানা পুলিশ তাদের ঢাকার কামরাঙ্গীর চর এলাকা থেকে গ্রেফতার করে। শনিবার (২৪ অক্টোবর) তাদের আদমদীঘিতে আনা হয়। গ্রেফতার আসামিরা হলো বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারের রথবাড়ি এলাকার সৈয়দ আলীর ছেলে জহুরুল ইসলাম (২৫) ও একই এলাকার আইয়ুব আলীর ছেলে নাহিদ মিয়া (২৪)।

তদন্ত কর্মকর্তা সান্তাহার পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর আনিসুর রহমান ও অন্যরা জানান, আদমদীঘির সান্দিড়া গ্রামের ওই তরুণী শখের পল্লী নামে বিনোদন কেন্দ্রে ভাজাপোড়া বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। গত ২০১৯ সালের ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি তিয়রপাড়া ব্রিজের কাছে পৌঁছালে ৮/৯ জনের একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। এরপর তাকে হত্যার ভয় দেখিয়ে দমদমা গ্রামের খালের বাঁধে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে। পরে পথচারীরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে দেন।

ওই নারী আদমদীঘি থানায় পাঁচ জনের নাম উল্লেখ করে ১২ জনের বিরুদ্ধে মামলা করেন। সম্প্রতি জুয়েল, মোমিন ও রেজওয়ান নামে তিন জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ কর্মকর্তা জানান, গোপনে খবর পেয়ে ২৩ অক্টোবর রাতে ঢাকার কামরাঙ্গীর চর এলাকায় আত্মীয় বাড়িতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি জহুরুল ইসলাম ও নাহিদকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, শনিবার তাদের বগুড়া আনার পর আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মানবপাচারের ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট: অনুসন্ধানে বারী মোল্লা ঘিরে বিস্তর তথ্য
মানবপাচারের ‘বডি কন্ট্রাক্ট’ সিন্ডিকেট: অনুসন্ধানে বারী মোল্লা ঘিরে বিস্তর তথ্য
গুজব ছড়িয়ে থানায় হামলা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা
গুজব ছড়িয়ে থানায় হামলা: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নিন্দা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
সরকারি শিশু পরিবারে কীভাবে অন্তঃসত্ত্বা হলো কিশোরী, বরখাস্ত ৫ কর্মকর্তা
বগুড়ায় অসুস্থ বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ঢাকায়, হাসপাতালে ভর্তি
বগুড়ায় অসুস্থ বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ঢাকায়, হাসপাতালে ভর্তি
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ন্যাটো নেতাদের যে উপহার দিয়ে চমকে দিলেন এরদোয়ান
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি
জুলাই স্মৃতি জাদুঘর পরিচালনায় নতুন কমিটি