কোর্ট হাজতের বাথরুম থেকে আসামির লাশ উদ্ধার

রাজবাড়ী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ০৯:০৮আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৯:০৮

রাজবাড়ী রাজবাড়ী জেলা কোর্ট হাজতের বাথরুম তেকে অস্ত্রসহ তিন মামলার আসামি আল আমিন মণ্ডলের (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বেলা ৩টার দিকে হাজতের বাথরুমে জিআই পাইপের সঙ্গে নিজের লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। 

আল আমিন মণ্ডল রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের গ্রামের রুপিয়াট গ্রামের মো. আজিজ মণ্ডলের ছেলে।

রাজবাড়ী সদর কোর্ট পুলিশ পরিদর্শক মো. মাহবুবুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে একটি অস্ত্র মামলায় আদালতে হাজির হওয়ার কথা ছিল তার। এ কারণে আল আমিনকে জেলা কারাগার থেকে রাজবাড়ীর যুগ্ন জেলা ও দায়রা জজ ওয়ান আদালতে নেওয়া হয়। হাজিরা শেষে তাকে কোর্ট পুলিশের হাজতে আনা হয়।ওই হাজতে আরও ১২ জন আসামি ছিল। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে আলামিন হাজতের বাথরুমে যায় এবং জিআই পাইপের সঙ্গে নিজের লুঙ্গি ছিঁড়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনার পর রাজবাড়ীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (ভারপ্রাপ্ত) আবু হাসান খায়রুল্লাহ, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জ্জামানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী