আনসারুল্লাহ বাংলা টিমের ২ সদস্য আটক

নোয়াখালী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ০৯:৩৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৯:৩৫

আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য নোয়াখালীতে পৃথক অভিযানে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে আটক করেছে অ্যান্টি টেররিজম ইউনিট। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ও বুধবার (২৮ অক্টোবর) সুধারাম মডেল থানা পুলিশের সহায়তায় তাদের আটক করা হয়।

তারা হলো বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বানাবাড়ীয়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাইফুল ইসলাম (১৮) এবং সদর উপজেলার পূর্ব লক্ষ্মীণারায়ণপুর এলাকার মৃত নুরুল মতিনের ছেলে মনিরুল আহসান ওরফে মনির (২৮)।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ এনামুল হক গত বুধবার ১১টা ৫ মিনিটে নোয়াখালী সুধারাম থানা পুলিশের সহযোগিতায় পৌরসভার সোনাপুর এলাকায় আনোয়ার হোসেন ফারুকের মালিকানাধীন জিহাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ভেতর থেকে সাইফুল ইসলামকে আটক করে। পরে, তার দেওয়া তথ্য অনুসারে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার পূর্ব লক্ষ্মীণারায়ণপুর এলাকার অভিযান চালিয়ে মনিরুল আহসান ওরফে মনিরকে আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘আটক দুজন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে স্বীকার করেছে এবং তাদের কাছ থেকে বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুধারাম মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি বর্তমানে অ্যান্টি টেররিজম ইউনিটের ঢাকায় কর্মরত এসআই (নিরস্ত্র) মো. কামাল হোসেন তদন্ত করছেন।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান