জাবেদ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড সাদ্দাম অস্ত্রসহ গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
৩০ অক্টোবর ২০২০, ০৯:৪৮আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ০৯:৪৮

গ্রেফতার সাদ্দাম হোসেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জাহানাবাদ গ্রামের কালাগাজীর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে জাবেদ বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড চার মামলার আসামি সাদ্দাম হোসেন (২৭) কে অস্ত্রসহ গ্রেফতার করেছে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।

পরে তার তথ্যের ভিত্তিতে জাহানাবাদ গ্রামের কালাগাজীর বাড়ির দিঘীর দক্ষিণ পাড়ে কবরস্থান অভিযান চালিয়ে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) গ্রেফতারের পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তাকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সাদ্দাম হোসেন উপজেলার জাহানাবাদ গ্রামের কালা কাজী বাড়ির মো. বাবুলের ছেলে এবং যুবদল নেতা। সে চাঁদাবাজি, অপহরণ, অবৈধ অস্ত্র ও বিস্ফোরকসহ চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, ‘বুধবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার জাহানাবাদ গ্রামের কালাগাজীর দক্ষিণ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে নিয়ে অভিযান চালিয়ে জাহানাবাদ গ্রামের কালাগাজীর বাড়ির দিঘীর দক্ষিণ পাড়ের কবরস্থান থেকে একটি দেশীয় পাইপগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান