স্বাস্থ্যবিধি না মেনে ইউএনও’র বিদায় সংবর্ধনার আয়োজন

খুলনা প্রতিনিধি
৩১ অক্টোবর ২০২০, ০৯:৪৭আপডেট : ৩১ অক্টোবর ২০২০, ০৯:৪৭

ইউএনও'র বিদায়ী সংবর্ধনাভোজ ও কনসার্টের মধ্য দিয়ে খুলনার ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহানাজ বেগমকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে মহানগরীর একটি অভিজাত হোটেলে এ আয়োজন করা হয়।  স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে এ সংবর্ধনার আয়োজন করা হয় বলে জানা গেছে। 

পুরো অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ করেন রূদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তফা কামাল খোকন। তার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. সঞ্জিব দাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা এফ,এম সেলিম আখতার, উপজেলা যুব উন্নয়ন র্কমর্কতা, এস,এম কামরুজ্জামান, পিডিবিএফ র্কমর্কতা প্রতাপ চন্দ্র দাসসহ রুদাঘরা ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে ছির গান-বাজনার আয়োজন

অনুষ্ঠান আয়োজনের বিষয়ে রুদাঘরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তিনি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই ইউএনওদের বিদায় সংবর্ধনা দিয়ে আসছেন। সেই ধারাবাহিকতায় শাহানাজ বেগমকেও বিদায় জানিয়েছেন।

কোনও কনসার্ট হয়নি দাবি করে তিনি বলেন, ইউনিয়নের শিল্পীরা নিজেরা গান-বাজনা করেছেন। স্বাস্থ্যবিধির বিষয়টি এড়িয়ে যান তিনি। 

এ ধরনের আয়োজনের ব্যয় সম্পর্কে মোস্তফা কামাল বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ অনুষ্ঠান  আয়োজন করা হলেও তিনি ব্যক্তিগত তহবিল থেকেই অর্থ ব্যয় করেছেন। 

প্রসঙ্গত, ইউএনও শাহানাজ বেগম বৃহস্পতিবার ডুমুরিয়ায় শেষ অফিস করেন। তিনি পদোন্নতি পেয়ে রংপুরে যোগদান করবেন বলে জানা গেছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
র‍্যাব পরিচয়ে জবির সাবেক শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা: নেপথ্যে পারিবারিক বিরোধ?
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
ফিফা সভাপতি পদে আবারও লড়বেন ইনফান্তিনো
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
সারের দাবিতে সড়ক অবরোধ-বিক্ষোভ, ধাওয়া খেয়ে পালালেন ডিলার ও কৃষি বিভাগের লোকজন
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
গাজায় ইসরায়েলি অবরোধ ভাঙতে আবার যাত্রা শুরু করলো ফ্রিডম ফ্লোটিলা
সর্বাধিক পঠিত
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান