শিশুকে গাড়িচাপা দিয়ে পালানোর সময় সওজ প্রকৌশলী গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ০৬:৩৮আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০৬:৩৯

পটুয়াখালী পটুয়াখালীর দুমকিতে পথচারী পাঁচ বছরের এক শিশুকে গাড়িচাপা দিয়ে পালানোর সময় গাড়িসহ সওজর প্রকৌশলীকে গ্রেফতার করেছে পুলিশ। গুরুতর আহত শিশুটি রাজাখালী গ্রামের ছালাম শরীফের ছেলে সায়েম। তাকে অচেতন অবস্থায় পটুয়াখালী নূর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজাখালীর ফার্মগেট সড়কে এ দুর্ঘটনা ঘটে। রাতে শিশুটির মা সালমা বেগম দুমকি থানায় একটি মামলা করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শিশু সায়েম তার মায়ের সঙ্গে সড়ক দিয়ে নানাবাড়ি যাচ্ছিল। এ সময় বাউফল থেকে আসা দ্রুতগামী একটি গাড়ি সায়েমকে চাপা দিয়ে সটকে পড়ে।

স্থানীয়রা দুমকি থানা পুলিশকে খবর দিলে এসআই সঞ্জীব কুমার ধাওয়া করে পটুয়াখালী টোলঘর এলাকায় গাড়িটি আটক করেন। গাড়ির চালক নিজেকে পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম মুন্না বলে পরিচয় দেন। পরে পুলিশ গাড়িসহ ওই উপসহকারী প্রকৌশলীকে থানায় নিয়ে আসে।

এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শিশু সায়েমের বাম পায়ের হাড় পুরোপুরি ভেঙে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দুমকি থানার ওসি মেহেদি হাসান জানান, উপসহকারী প্রকৌশলী মুন্নাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
রাখাইনে সংঘাত, টেকনাফ সীমান্তে বিজিবির কড়াকড়ি
১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
খেলাপির টাকা কি ফেরত আসবে১৮ মাসের পরিকল্পনায় কতটা বদলাবে ব্যাংক খাত?
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
জেলা-উপজেলা পরিষদ নির্বাচন কবে, প্রশ্নে যা জানালেন ইসি মাছউদ
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
বেসরকারি হাসপাতালের মান তদারকি করতে সিভিল সার্জনদের চিঠি
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
এমপি মনির বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ ছাত্রদল সভাপতির
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ