ভুট্টাই হবে খাবারের প্রধান জোগানদাতা

দিনাজপুর প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২০, ০৩:৫৫আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ১৮:১৪




ভুট্টাই হবে খাবারের প্রধান জোগানদাতা কোয়ালিটি প্রোটিন ও প্রো-ভিটামিন-এ সমৃদ্ধ ভুট্টার জাত উদ্ভাবনের পাশাপাশি পপকর্ন, বেবিকর্ন ও মিষ্টি ভুট্টার জাত উদ্ভাবনে কাজ করছে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের অডিটরিয়ামে ‘গম ও ভুট্টা উৎপাদনের বর্তমান অবস্থা, চ্যালেঞ্জসমূহ ও সম্ভাবনা’ শীর্ষক এক কর্মশালায় গবেষকরা এসব কথা বলেন।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এছরাইল হোসেনের সভাপতিত্বে শনিবারের (৭ নভেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব (সার ব্যবস্থাপনা ও উপকরণ) মাহবুবুল ইসলাম।

এ সময় কৃষি সম্প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত পরিচালক (সরেজমিন উইং) কৃষিবিদ মাহফুজ হোসেন মিরদাহ, ব্রি’র পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. কৃষ্ণপদ হালদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব মেজবাহুল ইসলাম বলেন, গম ও ভুট্টায় বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে। এর আবাদ বাংলাদেশে এমন বাড়বে যে বিশ্বে একসময় ভুট্টা উৎপাদনে বাংলাদেশই নেতৃত্ব দেবে। হঠাৎ করেই কৃষকরা ভুট্টা চাষে আগ্রহী হয়েছেন। চরাঞ্চলে ভালো গম ও ভুট্টার আবাদ হচ্ছে। পতিত জমিতে গম ও ভুট্টার আবাদ আরও বাড়াতে হবে।

ভুট্টাই হবে খাবারের প্রধান জোগানদাতা সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ভুট্টার চাহিদা ৬৫.৭০ লাখ মেট্রিক টন। আর চলতি বছরে ভুট্টার উৎপাদন হয়েছে ৫৪.০৩ লাখ মেট্রিক টন। যা গত ২০১৯ সালে ছিল ৪৬.৯৯ লাখ মেট্রিক টন আর ২০১৮ সালে ছিল ৩৮.৯৩ লাখ মেট্রিক টন।

বর্তমানে যেসব ভুট্টার বীজ উদ্ভাবন করা হয়েছে, তাতে করে সারা বছরই ভুট্টার আবাদ করা যাবে। ফলে দেশের যে চাহিদা তা অনায়াসেই উৎপাদিত হবে। অন্যদিকে গমের চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। আর দেশে উৎপাদন হয় ১২.৪৬ মেট্রিক টন। এছাড়াও প্রতি বছরে গমের চাহিদা বৃদ্ধি পায় প্রায় ১০ শতাংশ। এই হিসেবে উচ্চ ফলনশীল জাতের গম বীজ উদ্ভাবন করা হচ্ছে। এ পর্যন্ত গমের ৩৬টি জাতের উদ্ভাবন হয়েছে।

মানুষের খাদ্য হিসেবে ভুট্টার ব্যবহার বাড়াতে এখন জোরেশোরে কাজ চলমান রয়েছে। প্রতি বছরই আবাদি জমি কমে যাচ্ছে, পক্ষান্তরে বাড়ছে খাদ্যের চাহিদা। যে পরিমাণ ভুট্টা আবাদ হয় তা যদি মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে অধিক ফলনশীল এই শস্য দিয়ে খাদ্যের চাহিদা পূরণ হবে। এজন্য ভুট্টার তেল, পপকর্ন, বেবিকর্ন, মিষ্টি ভুট্টার জাত উদ্ভাবনে বিজ্ঞানীরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন।

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
খামেনির শেষ বিদায়: চার মাস কীভাবে সংরক্ষণ করা হলো মরদেহ
রোনালদো নাকি মদরিচ, কার বিদায় আজ?
রোনালদো নাকি মদরিচ, কার বিদায় আজ?
বিএনপি নেতার এক হাজার কোটি টাকার মানহানির মামলা, সাংবাদিক নেতা গ্রেফতার
বিএনপি নেতার এক হাজার কোটি টাকার মানহানির মামলা, সাংবাদিক নেতা গ্রেফতার
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন
এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ২৪৭৮৪ জন
সর্বাধিক পঠিত
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
৪৫০ কোটির সাত তারকা রেস্টহাউস নিয়ে বড় সিদ্ধান্ত নিলো সরকার
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
নিজেকে কারাগারে পাঠাতে ইউএনওর কাছে আবেদন, ৫ মাসের কারাদণ্ড
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
মন্ত্রিত্ব ছাড়ার একমাস পর এলাকায় গিয়ে যা বললেন দীপেন দেওয়ান
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
ঢাকার রাস্তায় যানজট শুল্কের প্রস্তাব, কিলোমিটারে দিতে হবে ৬.২৭ টাকা
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর 
অবশেষে খুলছে জুলাই স্মৃতি জাদুঘর