বাংলা ট্রিবিউনের সাংবাদিক আমানুর রহমান রনির বাবার মৃত্যু

বরগুনা সংবাদদাতা
১৮ নভেম্বর ২০২০, ০৯:৪৭আপডেট : ১৮ নভেম্বর ২০২০, ১৪:০৭

সিদ্দিকুর রহমান বাংলা ট্রিবিউনের সিনিয়র ক্রাইম রিপোর্টার আমানুর রহমান রনির বাবা সিদ্দিকুর রহমান ওরফে শাহজাহান শিকদার (৭৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোররাত সোয়া ৪টার দিকে বরিশালে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন।

সিদ্দিকুর রহমান খাদ্য বিভাগের খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে অবসরে গিয়েছিলেন। তার বাড়ি বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া গ্রামে। মৃত্যুকালে তিনি এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ সকাল সাড়ে ৯টায় বেতাগীর পালকান্দা ঈদগাহ মাঠে তার নামাজে জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

সিদ্দিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন। শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি সবার কাছে দোয়া চেয়েছে বাংলা ট্রিবিউন পরিবার।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় শিবির নেতা জিসান রিমান্ডে
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১৪ দিনের ব্যবধানে মেসিকে ছাড়িয়ে গেলেন ইয়ামাল
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
১০ জনের বেলজিয়ামকে রুখে দিয়েছে ইরান
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
অনেকটাই সুস্থ মির্জা আব্বাস, দেশে ফিরছেন কবে?
সর্বাধিক পঠিত
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
‘লক্করঝক্কর’ বাসের শহরে চলবে ২৫০০ কোটির ইলেকট্রিক বাস 
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
মাজারের ডেগে হাত দিয়ে কপাল পুড়লো ডিসি সারওয়ারের
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
গ্রাহকদের নতুন করে যে বার্তা দিলো ইসলামী ব্যাংক
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
লন্ডনে ‘হামলার’ মামলায় কী হ‌তে পা‌রে হাসনা‌ত আব্দুল্লাহর 
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী
বিসিএস ভাইভার নম্বর নিয়ে যা জানালেন প্রতিমন্ত্রী