স্বাস্থ্যবিধি না মানায় ৪৩ জনকে আটক

খুলনা প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২০, ০৭:৫৬আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ০৭:৫৮

অভিযানে জরিমানা করা হচ্ছে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে খুলনায় ৪৩ জনকে আটক করা হয়েছে। এছাড়া অর্থদণ্ড দেওয়া হয়েছে ৬৩ জনকে। বুধবার (১৮ নভেম্বর) দশম দিনে মোবাইল কোর্টের অভিযান চলাকালে ৬৩ মামলায় ২৬ হজার ৫শ’ টাকা অর্থদণ্ড করা হয়। এ নিয়ে অভিযানের ১০ দিনে মামলা হয়েছে ২৩১টি, আটক হয়েছেন ১৬১ জন এবং অর্থদণ্ড করা হয়েছে ৯৫ হাজার ৬শ’ ৫০ টাকা।

খুলনা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (মিডিয়া) দেবাশীষ বসাক বলেন, করোনা সংক্রমণের সম্ভাব্য দ্বিতীয় ওয়েভ মোকাবিলার প্রস্তুতি হিসেবে ১৮ নভেম্বর দৌলতপুর বাজারসহ নগরীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান, দেবাশীষ বসাক ও শারমিন জাহান লুনা। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে মোবাইল কোর্টের অভিযান চলে। 

বিনা মূল্যে মাস্ক বিরতণ করা হচ্ছে তিনি জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে দরিদ্র মাস্কবিহীন মানুষকে মাস্ক বিতরণ করা হয়। মাস্ক সঙ্গে না থাকায় এবং যথাযথভাবে না পরায় ৪৩ জনকে আটক এবং মাস্ক পরিধান না করার দায়ে ৬৩ জনকে ২৬ হাজার ৫শ’ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় বিধান মোতাবেক এসব জরিমানা করা হয়। 

উল্লেখ্য, সম্প্রতি করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গত ৮ নভেম্বর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ৯ নভেম্বর থেকে জেলা প্রশাসন কঠোর অবস্থা গ্রহণ করে। 

 

/আরআইজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
৬ গোল আর দুই লাল কার্ডে বিধ্বস্ত কাতার
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
নরসিংদীর সংঘর্ষে পুলিশের ভেস্ট পরিহিত মরদেহ উদ্ধার, নিহত বেড়ে ৪
টিভিতে আজকের খেলা (১৯ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৯ জুন, ২০২৬)
বগুড়ার বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়
বগুড়ার বিজ্ঞান ও প্রযুক্তি হচ্ছে পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়
সর্বাধিক পঠিত
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
হাজারি গুড়ের কেজি ২ হাজার টাকা, কারা খায় কোথায় যায়
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত অভিনেতা জোভান
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
বিএমএতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম শুরুর ঘোষণা সেনাপ্রধানের  
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে
মাওলানা মামুনুল, পরকীয়া ও মুতা বিয়ে নিয়ে আলোচনা সংসদে