যৌন নিপীড়ন প্রতিরোধে ‘প্রীতিলতা ব্রিগেড’

খুলনা প্রতিনিধি
০১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২০, ০৮:৫৫

যৌন হয়রানি

ধর্ষণ, নারী নিপীড়ন-নির্যাতন প্রতিরোধে খুলনায় ‘প্রীতিলতা ব্রিগেড’ গঠন করা হয়েছে। ৩০ নভেম্বর খুলনা জেলা ছাত্র ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করা হয়। 

সভায় সুকন্যা সরদারকে সমন্বয়ক করে ১১ সদস্যর প্রীতিলতা ব্রিগেড কমিটি গঠন করা হয়। অন্যরা হলেন, শাইমা আলী, রুমি রহমান, আতিক্কাহ খানম সাধিকা এশা, নাফিজা তাবাসসুম রিমঝিম, সাহারা তাবাসসুম তৌশি, ঐশী জ্যোতি গোলদার, যুক্তা জ্যোতি গোলদার, স্মিমিয়া জামান একা, মহুয়া আক্তার ও রূপা নাসরিন।

নারী আন্দোলন কর্মী সুকন্যা সরদারের সভাপতিত্বে ও রুমি রহমানের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন খুলনা নারী মুক্তি আন্দোলন নেত্রী সুতপা বেদজ্ঞ।

বক্তারা বলেন, দেশে ক্রমেই নারী নিপীড়নের ঘটনা বেড়ে চলেছে। প্রতিদিন দেশের কোনও না কোনও জায়গায় নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। গণপরিবহন, কর্মস্থল, পাহাড়ে, সমতলে কোথাও নারীরা নিরাপদ নয়। সব ধরনের নারী নিপীড়নের বিরুদ্ধে প্রীতিলতা ব্রিগেড খুলনাসহ সারাদেশে কাজ করে যাবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
বিদেশ ভ্রমণে বছরে ১৮ হাজার ডলার খরচের সুযোগ
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
শপথ নিলেন পিএসসির নতুন চেয়ারম্যান
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: নতুন উত্তেজনা এবং শান্তির কঠিন পথ 
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
‘বাড়ি দখল’ এর ঘটনায় যা বললেন দিলারা জামান
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি