মদন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী তৃতীয় লিঙ্গের সোনালী

নেত্রকোনা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০৬:৪৬আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৬:৪৬

নেত্রকোনা নেত্রকোনার মদন পৌরসভা নির্বাচনে এই প্রথমবারের মতো সংরক্ষিত ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হয়েছেন তৃতীয় লিঙ্গের সেজ্যোতি তালুকদার সোনালী। তিনি মদন স্বপ্নের ছোয়া সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। সমাজের অবহেলিত হিজড়াদের জীবন মান উন্নয়ন, তাদের ভিক্ষাবৃত্তি ও চাঁদাবাজি দূর করে স্বাবলম্বী করা এবং দুস্থ ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার মাধ্যমে এলাকার মানুষের কাছে বেশ পরিচিত তিনি।

সোনালী জানান, তিনি দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, গরিব ও অবহেলিত হিজড়াদের নিয়ে কাজ করছেন। তাদের আর্থিকভাবে সহযোগিতাসহ নানা সমস্যা সমাধানে পাশে আছেন। এলাকার মানুষের উপকার করা ও তাদের যেন সঠিকভাবে সেবা প্রদান করে যেতে পারেন এ জন্য প্রার্থী হয়েছেন।

সমাজে যেখানে হিজড়াদের অবজ্ঞার চোখে দেখা হয়, সেখানে নির্বাচনের প্রার্থী হিসেবে এলাকার জনগণ তাকে কীভাবে দেখবেন ও এলাকার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এলাকার মানুষের কাছে আমার গ্রহণযোগ্যতার প্রমাণ হবে ভোটের মাধ্যমে। এলাকার মুরব্বি ও সাধারণ জনগণের সমর্থনেই আমি নির্বাচনে প্রার্থী হয়ে মনোনয়নপত্র দাখিল করেছি।’

মদন পৌরসভার ৩, ৪, ৫ সংরক্ষিত আসনে সোনালীসহ ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ আসনে মোট ভোটার সংখ্যা রয়েছে ৪ হাজার ৪ শত ৪১ জন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
সংসারের ‘মানসিক চাপ’ কেন পুরুষদের তুলনায় নারীদের বেশি সামলাতে হচ্ছে?
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
শাহজালালে আকস্মিক পরিদর্শনে বিমানমন্ত্রী, ব্যাগেজ হ্যান্ডলিংয়ে সময় কমানোর নির্দেশ
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান