শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ৫৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হবিগঞ্জ প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২০, ০৭:০০আপডেট : ০২ ডিসেম্বর ২০২০, ০৭:০০

মনোনয়নপত্র জমা দেওয়া হচ্ছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিল পদে ৫৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকাল ৫টা পর্যন্ত উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন অফিসার ছাদেকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্যে মেয়র পদে ৮ জন, কাউন্সিলর পদে ৩৬ জন ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে ১৪ জন মনোনয়নপত্র জমা দেন। মেয়র পদে জমা দিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী মো. মাসুদ্দোজ্জামান মাসুক, বিএনপির প্রার্থী ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র মো. ছালেক মিয়া (আওয়ামী লীগের বিদ্রোহী), আতাউর রহমান মাসুক (আওয়ামী লীগের বিদ্রোহী), ফজল উদ্দিন তালুকদার (আওয়ামী লীগের বিদ্রোহী), আবুল কাশেম শিবলু (আওয়ামী লীগের বিদ্রোহী), ইমদাদুল ইসলাম শীতল (আওয়ামী লীগের বিদ্রোহী) এবং স্বতন্ত্র প্রার্থী সারোয়ার আলম শাকিল।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
সৌরবিদ্যুৎ উৎপাদনে ৬ মাস শুল্ক-কর রেয়াতের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
কর্ণফুলী ইউরিয়া সার কারখানায় আবারও উৎপাদন বন্ধ
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পুকুরে গোসলে নেমে দুই নারীর মৃত্যু
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
চুরি ঠেকাতে ক্রেন দিয়ে দুই তলার ছাদে তোলা হলো নতুন গাড়ি
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
৪০০ হিট, ৫০ ব্লকবাস্টার: অমিতাভ-শাহরুখ-রজনীকান্তকে পেছনে ফেলা ভারতের সবচেয়ে সফল অভিনেতা
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ
হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করে আরেক নেত্রীর ঘরে আশ্রয়, জানালেন খুনের কারণ