বান্দরবানে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন

বান্দরবান প্র‌তি‌নি‌ধি
০৩ ডিসেম্বর ২০২০, ০৪:২১আপডেট : ০৩ ডিসেম্বর ২০২০, ০৬:১৫

শান্তিচুক্তির ২৩ বছর পূর্তি উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর বিশেষ মেডিক্যাল ক্যাম্পেইন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং শান্তিচুক্তির ২৩তম বর্ষপূতি উদযাপন উপলক্ষে বান্দরবানে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়ে‌ছে।

বুধবার (২‌ ডি‌সেম্বর) সকালে ৬৯ পদাতিক বিগ্রেডের সার্বিক তত্ত্বাবধানে ও ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স এর আয়োজনে বান্দরবান আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মা‌ঠে এই মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

এসময় সেনাবাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান ও বিনামূল্যে ঔষধ বিতরণ করেন। এসময় মেডিসিন,ডেন্টাল,গাইনি ,পরিবার পরিকল্পনাসহ বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বান্দরবান জেলা সদরের বিভিন্ন গরিব ও অসহায় জনসাধারণ সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে এসে চিকিৎসা সেবা গ্রহণ করে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
গাজী নজরুলের এমপি পদ বাতিলে ইসিতে জামায়াতের চিঠি, কী লিখেছে?
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
মগবাজারে এক চালককে মারধরের ঘটনায় জড়িত একজন গ্রেফতার
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
পেলেটে ঝাঁঝরা মুখ, তবু অনুশোচনা নেই: হাসপাতাল থেকেই যন্তর মন্তরে ফেরার ঘোষণা
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সবার হৃদয় ছুঁয়েছে ইকন, বাবার দাফন শেষে রাতে এটিএম বুথে, সকালে এইচএসসি পরীক্ষায়
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা