‘আমি আর বাল্যবিয়ে পড়াবো না’: মাইকে ‘ভুয়া’ কাজির প্রচারণা

শেরপুর প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০২০, ০৬:২১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২০, ০৬:২১

বাল্যবিয়ে পড়াবেন না বলে ভুয়া কাজির মাইকে প্রচারণা ‘আমি অঙ্গীকার করছি যে, ভবিষ্যতে আর কোনও বাল্যবিয়ে পড়াবো না এবং অনৈতিক কোনও কাজ করবো না।’ শেরপুরের ঝিনাইগাতীতে বাল্য বিয়েসহ অন্যায়ভাবে অসংখ্য বিয়ে সম্পাদন করার শাস্তিস্বরূপ এলাকায় ইজিবাইকে মাইক লাগিয়ে আব্দুল বাসেদ নামে এক ভুয়া কাজিকে দিয়ে এই কথাগুলো প্রচার করে উপজেলা প্রশাসন। প্রশাসনের এমন পদক্ষেপকে এলাকার অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

গত সোমবার (৭ ডিসেম্বর) থেকে একটি ইজিবাইকে চড়ে এসব প্রচার করছেন ওই কাজি। পর্যায়ক্রমে উপজেলার সাতটি ইউনিয়নে একদিন করে তা প্রচার করা হবে। ভুয়া কাজি আব্দুল বাসেদ উপজেলার সুরিহারা গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

আব্দুল বাসেদ বলেন, ‘আমি ১০০ টাকার স্ট্যাম্পে স্বাক্ষর করে উপজেলা প্রশাসন ও বিভিন্ন জনপ্রতিনিধিদের কাছে অঙ্গীকার করেছি, ভবিষ্যতে  আর কোনোপ্রকার বাল্য বিয়ে পড়াবো না এবং অনৈতিক কাজ করবো না।’

প্রশাসনের এমন পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অমিনুল ইসলাম বাদশা বলেন, ‘এর মাধ্যমে ভুয়া কাজি আব্দুল বাসেদ আত্মশুদ্ধির সুযোগ পেলো। এছাড়া অন্য ভুয়া কাজিরাও এ থেকে শিক্ষাগ্রহণ করবেন এবং অন্যায় থেকে সাবধান হবেন।’

ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ বলেন, ‘এই কাজির সরকারি কোনও নিবন্ধন ছিল না। দীর্ঘদিন ধরে কাজি পরিচয়ে এলাকায় অন্যায়ভাবে বিয়ে সম্পাদন করে আসছিলেন তিনি। বাল্য বিয়ে পড়ানোর দায়ে এর আগেও এক মাসের সাজা ভোগ করেছেন তিনি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিজয় এক্সপ্রেস লাইনচ্যুত, ময়মনসিংহ-চট্টগ্রাম ট্রেন চলাচল বন্ধ
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
বিদ্যুৎ বিভাগের দাবি ঘাটতি নেই, গ্রাহকরা বলছেন ঘণ্টায় ঘণ্টায় বিদ্যুৎ যায়
কবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৬
পোলিশ আন্তর্জাতিক কবিতা উৎসবকবিতায় হেমন্তের ঘ্রাণ ।। পর্ব—৬
সংবিধান সংশোধনের পথেই হাঁটছে বিএনপি, কী করবে জামায়াত 
সংবিধান সংশোধনের পথেই হাঁটছে বিএনপি, কী করবে জামায়াত 
সর্বাধিক পঠিত
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
‘পিতা-মাতার ভরণপোষণ আইন’ জানেন না অনেকেই, সচেতনতা বাড়ানোর তাগিদ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মোটরযান বিক্রির পর মালিকানা পরিবর্তন বিষয়ে সতর্ক করলো বিআরটিএ
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
১৩ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফিরলেন ওয়াহিদুজ্জামান
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন
মির্জা আব্বাসের সংসদে ফেরা নিয়ে প্রশ্ন