বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ চট্টগ্রামের সাংবাদিকদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ ডিসেম্বর ২০২০, ০০:০৯আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ০৭:২২

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদ চট্টগ্রামের সাংবাদিকদের বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতারা। শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে তারা এ দাবি জানান। একই সমাবেশ থেকে ওই ঘটনায় উসকানিদাতাদেরও গ্রেফতারের দাবি জানান সাংবাদিক নেতারা।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে সিইউজের সভাপতি মোহাম্মদ আলী, বিএফইউজের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সিইউজের সিনিয়র সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সহ-সভাপতি অনিন্দ্য টিটো, বিএফইউজের যুগ্ম মহাসচিব মহসিন কাজী, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক আসিফ সিরাজ ও নির্মল চন্দ্র দাশ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, লাইব্রেরি সম্পাদক রাশেদ মাহমুদ, বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য মোহাম্মদ ফারুক, সিইউজে টিভি ইউনিট চিফ মাসুদুল হক প্রমুখ। এতে সভাপতিত্বে প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস।

সামবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে চট্টগ্রামের সাংবাদিক সমাজ অতীতেও সোচ্চার ছিল এখনও সোচ্চার আছে। ভাস্কর্যবিরোধী বিভিন্ন ধরনের উসকানিমূলক বক্তব্য দিয়ে যারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে সারাদেশের মানুষ সোচ্চার হয়ে ওঠেছে। তাদের কোনও অপচেষ্টাই এ দেশের মানুষ সফল হতে দেবে না।

সাংবাদিক নেতারা আরও বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসেও স্বাধীনতাবিরোধী শক্তি ফনা তোলার চেষ্টা করছে। কিন্তু বাংলার মানুষ তা কখনো হতে দেবে না। তারা বলেন, বঙ্গবন্ধু এবং বাংলাদেশ এক ও অভিন্ন। বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা মানে স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর হামলা। এ হামলা বাঙালি জাতি মেনে নিতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
ভোজিনিয়া কি পারবেন মেসিকে আটকাতে? 
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
বৈষম্যবিরোধী নেতার মামলায় আসামি আওয়ামী লীগের মৃত ৪ নেতাকর্মী
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
নির্ধারিত সময়ে ড্রয়ের পর অতিরিক্ত সময়ে অস্ট্রেলিয়া-মিশর
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
‘এতিম ও দুস্থ শিশুদের পুনর্বাসন-সুরক্ষায় সরকার বদ্ধপরিকর’ 
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা