চাঁদপুরে প্রথম নারী জেলা প্রশাসক

চাঁদপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৬আপডেট : ১৮ ডিসেম্বর ২০২০, ০৯:৪৭

অঞ্জনা খান মজলিস চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন অঞ্জনা খান মজলিস। যোগদান করার পর তিনি হবেন জেলার প্রথম নারী জেলা প্রশাসক। বর্তমানে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব পদে রয়েছেন। তিনি চাঁদপুরের ২১তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে চাঁদপুরের জেলা প্রশাসকসহ দেশের ১১টি জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়।

এক প্রতিক্রিয়ায় নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস বলেন, ‘চাঁদপুরের প্রথম নারী জেলা প্রশাসক হওয়া এটি আমার সৌভাগ্য। সরকার আমাকে নিয়োগ করেছেন। আশা করি, এখানে সরকারের কাজগুলো সঠিকভাবে সম্পন্ন করার জন্য চাঁদপুরবাসী আমাকে সহযোগিতা করবেন। আপনাদের সবার সহযোগিতা নিয়ে আমি সুন্দরভাবে কাজগুলো করতে চাই।’

তিনি বলেন, ‘মাত্র অর্ডারটি হয়েছে। আমরা কেবিনেট থেকে নির্দেশনা পাবো। সে অনুযায়ী যোগদান করবো।’

নতুন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস ২০০৩ সালে ২২তম বিসিএস প্রশাসনের-এর মাধ্যমে চাকরিতে যোগদান করেন। দেশের বিভিন্ন স্থানে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি মানিকগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক এবং পরবর্তীতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি চাঁদপুরের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন।

অপরদিকে চাঁদপুরের বর্তমান ডিসি মো. মাজেদুর রহমান খানকে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব করা হয়েছে। গত ২০১৮ সালের ২৫ ফেব্রুয়ারি নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ পান মাজেদুর রহমান খান।

উল্লেখ্য, জেলা পর্যায়ে জেলা প্রশাসকই সর্বোচ্চ ব্যক্তি হিসেবে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্ব করেন। ডিসিরা জেলার সাধারণ প্রশাসনিক কার্যক্রম, জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনার বিষয়গুলো তদারকি করেন। এছাড়া সরকারের বিশেষ কর্মসূচি এবং চলমান উন্নয়নমূলক কাজে জেলা প্রশাসক তদারকি করেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ধানমন্ডিতে চাপাতি ঠেকিয়ে ছিনতাই, গ্রেফতার ৩
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
ত্রিশ বছরে ৩০০ ফাইভ স্টার হোটেলে প্রতারণা, অবশেষে ৬৯ বছর বয়সে গ্রেফতার
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
‘বিগত সরকারের অপরিপক্ব প্রকল্প গিলতেও পারছি না, ফেলতেও পারছি না’
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
ভ্যাট হার কমানোর উদ্যোগকে স্বাগত জানিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মিছিল
সর্বাধিক পঠিত
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
এএসপি ফজলুর রহমান গ্রেফতার
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য করা সেই প্রধান শিক্ষককে বরখাস্ত
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
আ.লীগের উপদেষ্টা বিএনপিতে যোগ দিয়ে বললেন, ‘আমি ছোটবেলা থেকেই বিএনপি’
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
ভিসা আবেদনকারীদের জন্য যে বার্তা দিলো ভারতীয় হাইকমিশন
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা
খামেনির শেষ বিদায়ে তেহরানে কারা, আমন্ত্রণ পাননি যারা