করোনা নেগেটিভ সনদ না থাকায় ভারত ফেরত ৩৩ জন কোয়ারেন্টিনে

বেনাপোল প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২০, ১০:৪০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২০, ১০:৪০

বেনাপোল ইমিগ্রেশন

বেনাপোল দিয়ে ভারত ফেরত ৩৩ জন বাংলাদেশির কাছে করোনা নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে কোয়ারেন্টিনে পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশনের স্বাস্থ্য কর্মকর্তারা। শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টার সময় যশোর ২৫০ শয্যা হাসপাতালে কোয়ারেন্টিন ওয়ার্ডে তাদের পাঠানো হয়েছে। বেনাপোল ইমিগ্রেশনের মেডিক্যাল অফিসার ডাক্তার সুমন সেন এ তথ্য জানিয়েছেন।

ইমিগ্রেশন সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় দেশি-বিদেশি সবার করোনা নেগেটিভ সনদ লাগছিল। এখন দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ রোধে ভারত ফেরত প্রত্যেকের ৭২ ঘণ্টা আগে করানো করোনা নেগেটিভ সনদ লাগবে বলে পরারাষ্ট্র মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে। তার ধারাবাহিকতায় গত ১ ডিসেম্বর থেকে করোনা টেস্টের সার্টিফিকেট নিয়ে ভারত থেকে ফেরে বাংলাদেশিরা। যারা করোনা নেগেটিভ সার্টফিকেট আনছেন না তাদেরকে যশোর  ২৫০ শয্যা হাসপাতালে কোয়ারেন্টিনে পাঠানো হচ্ছে।

ভারত থেকে ফেরত আসা বাংলাদেশি আশিকুজজামান বলেন, ‘আমি ক্যান্সারের রোগী। চিকিৎসার জন্য প্রায় আড়াই মাস ভারতে অবস্থান করেছি। আমার জানা ছিল না যে দেশে ফেরার সময় করোনার নেগেটিভ সার্টিফিকেট লাগবে। জানলে অবশ্যই সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতাম।’ 

বেনাপোল ইমিগ্রেশনের মেডিক্যাল অফিসার সুমন সেন জানান, শুক্রবার ভারত থেকে ৩৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এদের মধ্যে ৩৩ জনের করোনার নেগেটিভ সার্টিফিকেট না থাকায় তাদেরকে  কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তারা প্রত্যেকে ক্যান্সারের ও হার্টের রোগী। চিকিৎসার জন্য দুই থেকে আড়াই মাস তারা ভারতে অবস্থান করেছে। 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
ভাঙারি ব্যবসায়ী সেলিম হত্যার নেপথ্যে আর্থিক লেনদেনের বিরোধ: র‌্যাব
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী