মাদারীপুরে নির্বাচনি সংঘর্ষে ঢাবি ছাত্র নিহত

মাদারীপুর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৬, ২২:৩১আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২২:৩৩

সুজন মৃধা মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিহত হয়েছেন। নিহত সুজন মৃধা (২২) মার্কেটিং বিভাগের ছাত্র। তিনি বেসরকারিভাবে ইউপি বিজয়ী সদস্য প্রার্থী মোতালেব মৃধার নাতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিহতের পরিবারের অভিযোগ পুলিশের গুলিতে সুজনের মৃত্যু হয়েছে।
মাদারীপুর পুলিশ সুপার সরোয়ার হোসেন  বাংলা ট্রিবিউনকে সুজন মৃধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংর্ঘষ হয়। সেখান থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ কোনও গুলি ছোঁড়েনি। কিভাবে ছেলেটি মারা গেছে তা তদন্ত না করে বলা যাচ্ছে না।
মাদারীপুর সদর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা  জানায়, ধুরাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দক্ষিণ বিরঙ্গল মাদ্রাসা কেন্দ্রের ফলাফল ঘোষণা করার সময় দুই মেম্বার প্রার্থী আব্দুল মোতালেব মৃধা ও আয়ুবালী ফকিরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
মোতালেব মৃধা বলেন, নির্বাচনে আমি বিজয়ী হই। আমার ভোট কারচুপি করে আয়ুবালীর সমর্থকরা জয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশ আমার সমর্থকদের ওপর হামলা চালায়। পুলিশের গুলিতে আমার নাতি মারা গেছে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অখিল সরকার বলেন, সুজনের গলায় গভীর ক্ষত রয়েছে। আঘাতটি গুলির মনে হচ্ছে।

/এনএস/এমএসএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া উদ্যানের জলাশয়ে মৎস্য পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী 
হাতে লেখা অবসর নোটে কী লিখেছেন মেসি, কী বার্তা দিচ্ছে কলমটি
হাতে লেখা অবসর নোটে কী লিখেছেন মেসি, কী বার্তা দিচ্ছে কলমটি
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চাকরি পেতে যে ১০ কৌশল জানা জরুরি 
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
চমক নিয়ে ৯ সেপ্টেম্বর বাজারে আসছে আইফোন-১৮ সিরিজ
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ