জাল কাগজে জমির দলিল, দুই প্রতারক আটক

মানিকগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৬, ১৮:০৬আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ১৮:১২

আটক মানিকগঞ্জের সিংগাইর সাব-রেজিস্ট্রি অফিসে জাল কাগজ দিয়ে জমির দলিল করতে এসে দুই প্রতারক আটক হয়েছেন। সোমবার (১৮ এপ্রিল) দুপুরে তাদেরকে আটক করে পুলিশ। সিংগাইর সাব রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
দুই প্রতারকের একজন হলেন ঢাকার তেজঁগাও সাব-রেজিস্ট্রি অফিসের বাড্ডা সার্কেলের দলিল লেখক হামিদুল ইসলাম (৩৩)(সনদ নম্বর-০৯)। তার বাড়ি শরিয়তপুর জেলার নড়িয়া উপজেলার চন্ডিপুর গ্রামে। অপরজন সাভারের কাউন্দিয়া এলাকার জসিম উদ্দিন (৪২)।
সাব রেজিস্ট্রার মোস্তাফিজ আহমেদ জানান, সোমবার ওই দুই প্রতারক সিংগাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম মৌজার আড়াই শতাংশ জমি রেজিস্ট্রি করতে আসে। দাখিলকৃত জমির দাতা ছিলেন নুর আলম।তার বাড়ি ঢাকার মিরপুরের পল্লবী, বাসা নং-৩৮.রোড নং-৬ সেকশন-৬। আর গ্রহিতা হচ্ছেন ভোলা সদর উপজেলার সিকদার বাড়ি গ্রামের জাহাঙ্গীর আলমের স্ত্রী হাজেরা বেগম।

আরও পড়ুন:

বান্দরবানে অপহৃত ৩ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

সাব-রেজিস্ট্রার আরও জানান, দাখিলকৃত জমির যে সব কাগজপত্র জমা দেয়া হয়েছে তার সবগুলো ছিল জাল। ২০১৫ সালের সিংগাইর ভূমি অফিস থেকে মাইনুর রহমান নামে যে সহকারী কমিশনার (ভূমি) স্বাক্ষর করা মিউটেশন জমা দেয়া হয়, সে নামে কোনও এসিল্যান্ডের সময় কর্মরত ছিলেন না। এছাড়া অন্যদের স্বাক্ষরও জাল ছিল।
ওই কর্মকর্তা আরও জানান, এই প্রতারক চক্রটি গত রবিবার দিন জমি রেজিস্ট্রি করতে আসলে তাদের দাখিল কাগজপত্র দেখে সন্দেহ হলে কৌশলে তিনি সোমবার দাতা ও গ্রহিতাকে নিয়ে আসতে বলেন দলিল লেখককে। কিন্তু সোমবার দলিল লেখক একাই আসেন। পরে তাদের দুজনকে দুপুরের দিকে সিংগাইর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

আটকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে সিংগাইর থানায় মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে জানান মোস্তাফিজ।

আরও পড়ুন:

সিলেট রেলওয়ে স্টেশনের তিন বুকিং সহকারী বরখাস্ত

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি