মতবিনিময় অনুষ্ঠানে বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল জাকির

ভারতের মাটিতে রাখাল মরলে সীমান্ত সীলগালা

রাজশাহী প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৬, ২৩:০৩আপডেট : ২০ এপ্রিল ২০১৬, ২৩:১০

ভারত থেকে বৈধভাবে গরু ও মহিষ আমদানিতে কোনও বাধা নেই। তবে বাংলাদেশের কোনও রাখাল ভারতের মাটিতে গিয়ে গরু-মহিষ আনতে পারবে না। যারা যাবেন তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি অবৈধভাবে কোনও রাখাল ভারতে যাওয়ার পর বিএসএফ’র গুলিতে তার মৃত্যু হলে সীমান্ত সীল করে দেওয়া হবে। রাজশাহীতে সাংবাদিক ও গরু ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল মো. জাকির হোসেন এসব কথা বলেন।

রাজশাহীতে বিজিবির মতবিনিময় সভা

বুধবার দুপুরে বিজিবি রাজশাহী সেক্টর কমান্ডার কার্যালয়ে তিনি আরও বলেন, ভারতীয় রাখালরা জিরো পয়েন্ট দিয়ে গরু নিয়ে আসবে। সেখান থেকে গরু নিয়ে করিডোর করতে হবে। গরুর বদলে দেশের কোনও মূল্যবান সম্পদ ভারতীয়দের কাছে বিনিময় করা যাবে না। একইসঙ্গে অস্ত্র, বিস্ফোরক ও মাদক দ্রব্য পাচার থেকে বিরত থাকতে হবে। এক শ্রেণির ব্যবসায়ী গরু ও মহিষের আমদানি কমের অজুহাতে দাম বাড়াচ্ছে। অথচ ২০১৫ সালের ১২ মাসে ভারত থেকে যে পরিমাণ গরু আমদানি হয়েছে তার চারগুণ আমদানি হয়েছে চলতি বছরের গত তিন মাসে।

তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৫ সালে ২ লাখ ৩৬ হাজার ৫২৫টি গরু এসেছে। রাজস্ব আদায় হয়েছে ১১ কোটি ৮২ লাখ ৬৫ হাজার টাকা। আর এ বছরের তিন মাসে এসেছে ২ লাখ ৭ হাজার ৪৯২টি গরু। রাজস্ব আয় হয়েছে ১০ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার টাকা। 

মতবিনিময় অনুষ্ঠানে বিজিবি’র এই সেক্টর কমান্ডার আরও বলেন, বর্তমানে দেশব্যাপী ইউনিয়ন পরিষদের নির্বাচন চলমান রয়েছে। আমাদের কাছে গোয়েন্দা তথ্য আছে যে, ইউনিয়ন পরিষদ নির্বাচনের সহিংসতায় যে সব অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক ব্যবহৃত হচ্ছে সেগুলো প্রতিবেশী দেশ ভারত থেকে আনা হচ্ছে এবং এগুলো বাংলাদেশি রাখালরা গোপনে ভারত থেকে নিয়ে আসছে। আর সেজন্যই সম্প্রতি আমরা বাংলাদেশ থেকে ভারতে রাখাল যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করছি।

জাকির হোসেন আরও বলেন, বিজিবির কাছে আরও তথ্য আছে যে, বর্তমানে প্রায় ৪ হাজার বাংলাদেশি রাখাল ভারতের অভ্যন্তরে অবস্থান করছে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে বিপুল সংখ্যক রাখালের ভারতে অনুপ্রবেশ বিজিবিকে আতঙ্কিত করে তুলেছে। তাই আমরা সীমান্তে টহল জোরদার করেছি। যাতে করে এ সব রাখাল ফেরত আসার সময় আমরা ব্যাপকভাবে তল্লাশি চালাতে পারি। তারা যাতে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক জাতীয় দ্রব্য প্রতিবেশী দেশ থেকে আনতে না পারে সেবিষয়ে নজরদারি আরও বাড়ানো হচ্ছে। এসব রাখালের মধ্যে অনেকেই আবার মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা ফেনসিডিলের ছোট ছোট বস্তা গরু-মহিষের গায়ে বেঁধে ভারত থেকে নিয়ে আসে। গত বছর ভারত থেকে সীমান্ত পথে আসার সময় বিজিবি ৩১টি পিস্তল, ৪২টি পিস্তলের ম্যাগাজিন, ১২২ রাউন্ড গোলাবারুদ, ৮.২ কেজি গান পাউডার এবং ২টি শর্টগান এবং চলতি বছরে ৩ মাসে ৪টি পিস্তল, ২টি শর্টগান এবং ১২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে বলেও জানান বিজিব ‘র এই কর্মকর্তা।

আরও পড়ুন:  মাহবুব উল আলম হানিফ জয় হত্যাচেষ্টায় শফিক রেহমানের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত: হানিফ

মতবিনিময় সভায় আরও জানানো হয়, গত ২০১৫ সালে বিএসএফ-এর হাতে ১২ জন বাংলাদেশি রাখাল মর্মান্তিক এবং নৃশংসভাবে নিহত হয়েছিল  এবং আহত হয়েছিল ১৩ জন, গ্রেফতার হয়েছিল ৬০ জন এবং অপহরণ হয়েছে ৩ জন। বিজিবির নিবিড় নজরদারি, নিরলস সীমান্ত টহল এবং প্রতিপক্ষ বিএসএফ’র সঙ্গে সম্পর্ক উন্নয়নের কারণে তা কাটিয়ে আনতে সক্ষম হয়েছে। চলতি বছর গত ৩ মাসে নিহতের ঘটনা ঘটেছে মাত্র ২টি এবং আহত হয়েছে ২জন। বিজিবি কখনওই চায় না যে, আমাদের কোনও বাংলাদেশি বিএসএফ’র গুলিতে নিহত হোক।

মতবিনিময় সভায় গরু ব্যবসায়ীরাও তাদের বিভিন্ন সমস্যা ও হয়রানির কথা তুলে ধরেন।

সভায় রাজশাহী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহ্জাহান সিরাজ, ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল এসএম আবুল এহসান, ১৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ রফিকুল হাসান, ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান, ৫৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল হাসান মোরশেদ উপস্থিত ছিলেন।

 

/টিএন/

আপ: এইচকে

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি