ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইলের রাবনা বাইপাস এলাকায় বাস চাপায় এক পথচারী নিহত হয়েছেন। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, দুপুরে ঢাকা থেকে জামালগঞ্জগামী একটি বাস মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় রাস্তা পার হওয়ার সময় এক পথচারীকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। লাশ টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা রয়েছে।
/এমএনএইচ/
আরও পড়তে পারেন:
বানিয়াচংয়ের ১৩৯ কেন্দ্রের মধ্যে ১৩৫টি ঝুঁকিপূর্ণ ঘোষণা








