ভোটকেন্দ্রেই মা হলেন আনসার সদস্য নাজমা বেগম

ময়মনসিংহ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৬, ১৮:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০১৬, ১৮:১২

ভোটকেন্দ্রেই মা হলেন আনসার সদস্য নাজমা বেগম

নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে ভোটকেন্দ্রেই সন্তান জন্মদানকারী আনসার সদস্য নাজমা বেগম ও নবজাতক দু’জনেই ভালো আছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নির্বাচনের আগের রাতে শুক্রবারে এই ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসার জানান, তথ্য গোপন রেখে ওই আনসার সদস্য দায়িত্ব নিয়েছিলেন। তিনি আঠারবাড়ী ইউনিয়নের মৃগালী গ্রামের বাসিন্দা।

নাজমা বেগম শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জের ৩ নম্বর সরিষা ইউনিয়নের কাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনের জন্য যান।  রাত সোয়া ৮টার দিকে তার প্রসব ব্যথা শুরু হয়। এর দুই ঘণ্টা পর সন্তান হয়। পরে কেন্দ্রে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা এসআই আবদুস সালাম তার পরিবারের লোকজনকে খবর দিয়ে তাকে বাড়ি পাঠিয়ে দেন।

আরও পড়তে পারেন: ইউপি নির্বাচনে সরকারের ইমেজ ক্ষুণ্ন হোক, চান না প্রধানমন্ত্রী

এসআই আবদুস সালাম বলেন, 'হঠাৎ ব্যথা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই সন্তান জন্ম দেন ওই আনসার সদস্য। সন্তানসহ মাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।'

এ ব্যাপারে ময়মনসিংহ সহকারী পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) মো. আক্তারুজ্জামান পিপিএম বলেন, আনসার সদস্য দায়িত্ব পালনরত অবস্থায় সন্তান জন্ম দিয়েছেন। মা ও নবজাতক দুজনেই ভালো আছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচন সমন্বয়কারী রাজীব কুমার সরকার জানান, তথ্য গোপন করে আনসার সদস্য দায়িত্ব নিয়ে ছিলেন। গর্ভবতী জানলে তাকে দায়িত্ব দেওয়া হতো না।  টাকার জন্য তিনি তথ্য গোপন করে দায়িত্ব নিয়েছিলেন।

/জেবি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি