এবার ঢাকায় শাকিবের ‘শিকারী’

বিনোদন রিপোর্ট
০৩ মে ২০১৬, ১৭:৪২আপডেট : ০৪ মে ২০১৬, ১৪:২৬



কলকাতায় শিকারী ছবির শ্যুটিংয়ে শ্রাবন্তী ও শাকিব
ঢাকার শাকিব খান, কলকাতার শ্রাবন্তী। কলকাতায় নানা নাটকীয়তার মধ্যে নতুন ছবি ‘শিকারী’ কাজ শেষ হলো। এবার শুরু হচ্ছে ঢাকায়।

কালকাতার কাজ শেষ করে তাই শাকিব আজ (মঙ্গলবার) সন্ধ্যায় দেশে ফিরছেন। ছবির কাজে অংশ নিতে দু’একদিনের মধ্যে ঢাকায় পা রাখবেন শ্রাবন্তী।
জানা যায়, বৃহস্পতিবার থেকে ঢাকায় এর দৃশ্যধারণ শুরু হবে। চলবে ১১ মে পর্যন্ত।

যৌথ প্রযোজনার এ ছবিতে শাকিবের বিপরীতে প্রথমবার অভিনয় করছেন ওপার বাংলার নায়িকা শ্রাবন্তী। ছবির গল্প লিখেছেন বাংলাদেশের আবদুল্লাহ জহির বাবু ও কলকাতার পেলে ব্যানার্জি। আর ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন জাকির হোসেন সীমান্ত ও জয়দেব। এ ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ। ছবির কিছু অংশের কাজ ইউরোপে করার কথা রয়েছে।

উল্লেখ্য, এর আগে 'শিকারী'র শ্যুটিং বন্ধ করা হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গে। ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান্‌স অ্যান্ড ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া (এফসিটিডব্লুইআই) ছবিটির দৃশ্যধারণ বন্ধ করে দেয় বলে জানিয়েছিল ছবিটির ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজ। এর মাঝেই ছবিটির কাজ শেষ হয় সেখানে। 
বাংলাদেশে এটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।


/এমআই/এম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
জেমস বন্ডের নতুন যুগের ইঙ্গিত দিচ্ছে ‘কিং জিরো’
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
আর্জেন্টিনার বড় জয়, মেসির হ্যাটট্রিকে মেতেছে শোবিজ অঙ্গন
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক
গ্র্যামিতে স্বীকৃতি পাবে এশিয়ান পপ মিউজিক
আট বছর পর ফিরলেন বিন্দু, ‘হেডলাইন’ ট্রেলারে কী দেখা গেল?
আট বছর পর ফিরলেন বিন্দু, ‘হেডলাইন’ ট্রেলারে কী দেখা গেল?
উৎসবের আমেজ ধরে রাখতে চার হিট সিনেমা ফিরলো স্টার সিনেপ্লেক্সে
উৎসবের আমেজ ধরে রাখতে চার হিট সিনেমা ফিরলো স্টার সিনেপ্লেক্সে