ভিডিওতে নতুন তিশমা

বিনোদন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৯আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০১৭, ২১:২৫

তিশমা/ ছবি: সংগৃহীত গানটি পুরনো হলেও ভিডিওটি নতুন। আর এতে তিশমা নিজেকে তুলে ধরেছেন একটু নতুন আদলে। ‘মনে মনে’ শিরোনামের ভিডিওটি সম্প্রতি প্রকাশ পেয়েছে এই পপশিল্পীর ইউটিউব চ্যানেলে।

গানটির বাংলা অংশ অনুরূপ আইচ আর ইংরেজি অংশ লিখেছেন তিশমা নিজেই। সুর-সংগীতায়োজন বরাবরের মতো তারই। গানটি গত বছরের থার্টিফার্স্ট উপলক্ষে প্রকাশিত অ্যালবাম ‘রয়্যালিটি’ থেকে নেওয়া।

ভিডিওটি প্রসঙ্গে তিশমার ভাষ্য এমন, ‘এটি আরও আগেই প্রকাশের কথা ছিলো। ব্যক্তিগত কারণে সেটি হয়নি। একটু নতুন আবহে ভিডিওটি করেছি। বিশ্বাস ভালো লাগবে সবার।’

এদিকে তিশমা নিজের স্টুডিওতে নিয়মিত কাজ করছেন নতুন গান নিয়ে। যা বছরের বিভিন্ন উৎসবে প্রকাশ পাবে অডিও/ভিডিও মাধ্যমে।

গানটি আছে নিচের লিংকে:

/এস/এমএম/

সম্পর্কিত
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
নায়ক মান্নার সাথে বিজয় থালাপতির যে ছবি ভাইরাল করলো ভক্তরা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচকদের কড়া জবাব দিলেন প্রভা
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
কালামপে সাধু: বিজয়কে শুভেচ্ছা জানিয়ে ট্রল হলেন রজনীকান্ত
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
‘গত ১০ বছরে সেরা খবর শুনলাম’, কেন বললেন সাদিয়া আয়মান?
বিনোদন বিভাগের সর্বশেষ
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
রইদ, অন্তর্গত পুরাণ ও মানুষের প্রথম দীর্ঘশ্বাস…
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
অসুস্থ মুস্তাফা মনোয়ার আইসিইউতে
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
আজিজুল হাকিম যখন একজন নিঃস্বার্থ বাবা
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
ফুটবল উন্মাদনায় নতুন নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক
থিয়েটারের গানে মুগ্ধ দর্শক