বিয়ে বন্ধনে মডেল তাসনুভা এলভিন

বিনোদন রিপোর্ট
২৬ মার্চ ২০১৭, ২০:৫৮আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১২:৫৮

ফাহাদ ও তাসনুভা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা থেকে উঠে আসা টিভিমুখ তাসনুভা এলভিন বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন। বরের নাম ফাহাদ রিয়াজী।

আজ রবিবার (২৬ মার্চ) দুপুরে ব্রাক্ষ্মনবাড়িয়ায় এলভিনের গ্রামের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। পারিবারিকভাবেই তাদের এ বিয়ে সম্পন্ন হয়েছে বলে জানান এলভিন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিয়ে নিয়ে অনেকদিন ধরেই বাসায় পরিকল্পলনা চলছিল। সে অনুযায়ী আজ সেটা সম্পন্ন হলো। ফাহাদের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হলেও আমাদের জানাশোনা অনেক দিনের। খুবই ভালো মনের একজন মানুষ। আমাদের বৈবাহিক জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করছি ‘
এলভিন আরও জানিয়েছেন, তার স্বামী ফাহাদ পেশায় একজন মার্চেন্ডাইজার। একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে তিনি কর্মরত রয়েছেন। ফাহাদের গ্রামের বাড়ি ঈশ্বরদী।
এলভিন বলেন, ‘শনিবার আমাদের বাড়িতে হলুদ হয়েছে। আজ (রবিবার) বিয়ে হয়েছে। তবে সেটা খুব ছোট্ট পরিসরে। আগামী ডিসেম্বরে রিসেপশন হবে অনেক বড় আয়োজনে।’

প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় মায়ের আগ্রহে ২০১০ সালে অংশ নেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতা’য়। টিকে ছিলেন সেরা ১৫ পর্যন্ত। একই বছর শুরুটা হয় বৈশাখী টিভির রিয়েলিটি শো ‘অন্য আলোর গান’-এর উপস্থাপনা দিয়ে। এরপর বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন।

মডেলিংয়ের পাশাপাশি তখন থেকে অংশ নেন টিভি নাটকেও। অভিনয়ের শুরুটা হয়েছিল তাহের শিপনের হাত ধরে। নাটকের নাম ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’। এরপর থেকে এখনও বিজ্ঞাপন-নাটকে তার ব্যস্ততা বেশ।
/এমকে/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্নার সঙ্গে পূর্ণিমার প্রথম ও শেষ সিনেমা কোনটি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
মহাত্মা গান্ধীর ২১ দিনের গল্পে সিনেমা, গান্ধীর লুকের প্রশংসায় মনোজ বাজপেয়ি
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
ভারতীয় সিনেমার ‘কার্বন কপি’ কীভাবে পাকিস্তানে ব্লকবাস্টার হয়েও নিষিদ্ধ হয়েছিল, জন্ম দিয়েছিল বিক্ষোভের
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
যে কারণে কেবিসি সঞ্চালনা ছাড়তে চাইছেন অমিতাভ বচ্চন
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে
ওটিটি থেকে বড় পর্দায়, ‘মির্জাপুর: দ্য মুভি’ ২০০ কোটি আয়ের পথে