জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ ঘোষণা

‘বাপজানের বায়োস্কোপ’-এর জয়জয়কার

বিনোদন ডেস্ক
১৮ মে ২০১৭, ২১:৩৯ আপডেট : ১৯ মে ২০১৭, ০১:২৯

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫ ‌‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ আসরে  আজীবন সম্মাননা যুগ্মভাবে পাচ্ছেন অভিনেত্রী শাবানা ও সংগীতশিল্পী ফেরদৌসি রহমান। এবারের আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কারসহ সর্বাধিক ৯টি বিভাগ জয়লাভ করেছে ভিন্নধারার চলচ্চিত্র ‘বাপজানের বায়োস্কোপ’।

বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২৫টি ক্ষেত্রে চলচ্চিত্র শিল্পী ও কলাকুশলীদের ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৫’ প্রদানের ঘোষণা করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধিশাখা থেকে এ বিষয়ে চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে উল্লেখ করা হয়-
বাপজানের বায়োস্কোপ-এর পোস্টার শ্রেষ্ঠ চলচ্চিত্র: যুগ্মভাবে ‘বাপজানের বায়োস্কোপ’ ও ‘অনিল বাগচীর একদিন’
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: যুগ্মভাবে ‘একাত্তরের গণহত্যা’ ও ‘বধ্যভূমি’
শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: যুগ্মভাবে মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ) ও মোরশেদুল ইসলাম (অনিল বাগচীর একদিন)।
শ্রেষ্ঠ অভিনেতা প্রধান চরিত্র: যুগ্মভাবে শাকিব খান (আরো ভালোবাসবো তোমায়) ও মাহফুজ আহমেদ (জিরো ডিগ্রী)
শ্রেষ্ঠ অভিনেত্রী প্রধান চরিত্র: জয়া আহসান (জিরো ডিগ্রী)
শ্রেষ্ঠ অভিনেতা পার্শ্ব চরিত্র: গাজী রাকায়েত (অনিল বাগচীর একদিন)
সেরা অভিনেত্রী জয়া আহসান শ্রেষ্ঠ অভিনেত্রী পার্শ্ব চরিত্র: তমা মির্জা (নদীজন)
শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্র: ইরেশ যাকের (ছুঁয়ে দিল মন)
শ্রেষ্ঠ শিশু শিল্পী: যারা যারিব (প্রার্থনা)। একই শাখায় একই ছবির জন্য বিশেষ পুরস্কার পাচ্ছেন প্রমিয়া রহমান।
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: সানী জুবায়ের (অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ গায়ক: যুগ্মভাবে সুবীর নন্দী (তোমারে ছাড়িতে বন্ধু, চলচ্চিত্র- মহুয়া সুন্দরী) ও এস আই টুটুল (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ গায়িকা: প্রিয়াংকা গোপ (আমার সুখ সে তো, চলচ্চিত্র- অনিল বাগচীর একদিন)
শ্রেষ্ঠ গীতিকার: আমিরুল ইসলাম (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ সুরকার: এস আই টুটুল (উথাল পাথাল জোয়ার, চলচ্চিত্র- বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ কাহিনীকার: মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: যুগ্মভাবে মাসুম রেজা (বাপজানের বায়োস্কোপ) ও মো. রিয়াজুল মওলা রিজু (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: হুমায়ূন আহমেদ (অনিল বাগচীর একদিন)
মাহফুজ আহমেদের সঙ্গে যৌথভাবে সেরা অভিনেতা শাকিব খান শ্রেষ্ঠ সম্পাদক: মেহেদী রনি (বাপজানের বায়োস্কোপ)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: সামুরাই মারুফ (জিরো ডিগ্রী)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: মাহফুজুর রহমান খান (পদ্ম পাতার জল)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রতন কুমার পাল (জিরো ডিগ্রী)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: মুসকান সুমাইকা (পদ্ম পাতার জল)
শ্রেষ্ঠ মেকআপম্যান: শফিক (জালালের গল্প)
২য় সর্বোচ্চ পুরস্কার পাচ্ছে ‘অনিল বাগচীর একদিন’ /এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
কায়রো চলচ্চিত্র উৎসবের সঙ্গে কৌশলগত অংশীদারত্বে সৌদি আরবের রেড সি
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
সঞ্জীব চৌধুরী: প্রস্থানের ১৯ বছর...
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
‘মিস ইউনিভার্স’—এ ফ্যান ভোটিংয়ে মাহির অবস্থান কত
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
৪২ বছরে কত টাকার মালিক ‘লেডি সুপারস্টার’ নয়নতারা
‘মহাকাশের পথে’ শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স
‘মহাকাশের পথে’ শরিফুল রাজ, থাকবে কসমিক রোমান্স