পুরান ঢাকার খাবার নিয়ে প্রামাণ্যচিত্র

বিনোদন রিপোর্ট
৩১ মে ২০১৭, ১৭:৩৩আপডেট : ৩১ মে ২০১৭, ১৭:৪৮

পুরান ঢাকার মোরগ মোসাল্লাম/ ছবি: নাসিরুল ইসলাম হাজির বিরিয়ানি, নান্না মিয়ার মোরগ পোলাও, বিসমিল্লাহ কাবাবের চাপ, ক্যাফে কর্নারের কাটলেট কিংবা চকবাজারের ইফতার। ১৬০৮ খৃষ্টাব্দে শহরের মর্যাদা পাওয়া এই ঢাকা নগরে দীর্ঘ প্রায় ৪০০ বছরে নানান উত্থান পতনের মাঝেও এখানকার অধিবাসীরা এসব ঐতিহ্যবাহী খাবারগুলোর চর্চা বজায় রেখেছেন।

পুরান ঢাকার এই সমৃদ্ধ খাবার সংস্কৃতিকে উপজীব্য করে নির্মিত হচ্ছে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র ‘ফুডিশিয়াস ঢাকা’। যার বাংলা শিরোনাম দেয়া হয়েছে ‘ঢাক্কাই খানা’। এটি নির্মাণ করছেন মুহাম্মাদ আলতামিশ নাবিল।
গেল শবে বরাতে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বরাতি রুটির বাজারে দৃশ্যধারণের মাধ্যমে শুরু হয়েছে প্রামাণ্যচিত্রটি কাজ। ‘ফুডিশিয়াস ঢাকা’ নিয়ে কথা বলতে গিয়ে পরিচালক নাবিল বলেন, ‘পুরান ঢাকার খাবার আমাকে সেই ছাত্রজীবন থেকেই আকর্ষণ করে। মায়ার শহর ঢাকার মায়াজালটা যেন পুরান ঢাকায় একটু বেশি পরিমাণে ছেয়ে রয়েছে। এই আকর্ষণীয় ভোজনরস ও খাদ্য সংস্কৃতিকে বিশ্বব্যাপী প্রচারের উদ্দেশ্যে আমরা এই প্রামাণ্যচিত্রটি নির্মাণ শুরু করেছি, যার দৃশ্যধারণ চলবে পুরো বছরজুড়ে।’
তিনি আরও জানান, এতে আদি ঢাকার খাবারের দোকান, বিভিন্ন উৎসব থেকে শুরু করে ফুটিয়ে ওঠানো হবে সে অঞ্চলের খাদ্যের ইতিহাস-ঐতিহ্যগুলো। নির্মাণ শেষে আগামী বছরের মাঝামাঝি ছবিটি নিয়ে বিশ্বের উল্লেখযোগ্য চলচ্চিত্র উৎসবগুলোতে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।
পুরান ঢাকার সুতি কাবাব/ ছবি: নাসিরুল ইসলাম ইংরেজি ধারাভাষ্যের এই প্রামাণ্যচিত্রটি মোশন ভাস্কর ও ডাকপিয়ন২৪ এর যৌথ প্রয়াসে প্রযোজনা করেছেন তাসনিম তারান্নুম নিটোল ও কার্যনির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ইকবাল হোসেন ইকু। ছবিটির চিত্রনাট্য সুপারভিশনের কাজ করছেন রুবায়েত খায়ের রুশদী। চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন বিদ্রোহী দীপন এবং সম্পাদক হিসেবে আছেন সাইফ রাসেল। সংগীত পরিচালনা করছেন মাহামুদ হায়াত অর্পণ।
/এস/এমএম/

সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
সমালোচনার মুখে উৎসবের বাইরে সিনেমা মুক্তির ঘোষণা শাকিবের
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
এক সপ্তাহ পর প্রচারণায় নেমে শাকিবের প্রশ্ন—এই চক্রান্ত কার বিরুদ্ধে?
পপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা
স্মরণ ও শ্রদ্ধাঞ্জলিপপগুরু আজম খান: বিদ্রোহ, গিটার আর এক অনন্ত সংগীতভাষা
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’
সম্মানজনক মন্টেনিগ্রো চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় ‘নিশি’
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন