এক বছর পর মারিয়ার ফেরা

বিনোদন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ০৯:২৩আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৪:০৩

মারিয়া নূর উপস্থাপনা নিয়েই ব্যস্ত মারিয়া নুর। তবে এবার এর বাইরেও তাকে পাওয়া যাবে ঈদের বিশেষ নাটকে। এবং সেটি টানা এক বছর পর!
মারিয়া জানান, টানা এক বছর পর নাটকের শুটিং করেছেন তিনি। এর আগে গেল কোরবানির ঈদের একটি বিশেষ নাটকে শেষ অভিনয় করেছিলেন।
এদিকে সম্প্রতি ‘লাক্স ভালোবাসার সৌরভের গল্প’-এর একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এর নাম ‘দাম্পত্য’। এতে তার সহশিল্পী সিয়াম। আর নাটকটি পরিচালনা করেছেন তৌকীর আহমেদ।
‘নাটকে আমার খুব কম অভিনয় করা হয়। ভালো লাগে উপস্থাপনা করতে। আর ঈদের এ আয়োজনটি বেশ চকৎকার। এছাড়া তৌকীর আহমেদ এর পরিচালক, বাড়তি আগ্রহ তৈরি হয়েছিলও সে কারণেও।’ বললেন মারিয়া।
মূলত নাটকটি নবদম্পতিকে ঘিরে। নাটকটি প্রযোজনায় রয়েছে ১৯৫২ এন্টারটেইনমেন্ট লিমিটেড। এছাড়াও একই সিরিজে আরও ছটি নাটক দেখানো হবে।  নাটকগুলো ঈদের সাত দিন রাত ১০টা ১০ মিনিটে আরটিভির পর্দায় প্রচার হবে।
এদিকে, চায়ের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করলেন মারিয়া। এছাড়া এখন প্রচার হচ্ছে এলজি ইকোপ্লাসের বিজ্ঞাপন। নিয়মিত উপস্থাপনা করছেন চ্যানেল আইয়ের ‘সেরা কণ্ঠ’, আরটিভিতে ‘লেট নাইট কফি’, জিটিভিতে ক্রিকেটবিষয়ক ‘ক্রিকেট ৩৬০ ডিগ্রি’ অনুষ্ঠানে। এর বাইরে এনটিভি, আরটিভি ও মাছরাঙা টিভির ঈদের বিশেষ বেশক’টি অনুষ্ঠান উপস্থাপনায় পাওয়া যাবে তাকে।

/এমআই/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
‘আমাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল’—চার বছর পর বিস্ফোরক অভিযোগ পরীমণির
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
শিশুকে ঘুড়ি ওড়ানো শেখাতে গিয়ে ছাদ থেকে পড়ে আহত সালমান ইউসুফ খান
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
অপু পেলেন সোনার কলস, শাকিব পেলেন ঘড়ি—পূর্ণিমার জন্মদিনের উপহারে কী ছিল?
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
লেগো-স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশের ওয়াহিদ ইবনে রেজা
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন
৩২ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে যেভাবে ‘মোয়ানা’ হলেন ক্যাথরিন