শাকিব খানের নতুন ছবি ‌‘মাস্ক’?

বিনোদন রিপোর্ট
০৮ নভেম্বর ২০১৭, ১৪:৫০আপডেট : ০৮ নভেম্বর ২০১৭, ১৬:২২

গানের শুটিংয়ে নুসরাত ও শাকিব খান একক আর যৌথ- সব জায়গায় সমান তালে চলছেন ঢাকাই ছেলে শাকিব খান। ‘শিকারী’ ছবি দিয়ে যৌথ প্রযোজনায় তার যাত্রা শুরু। সবশেষে ‘নবাব’ দিয়ে দুই বাংলায় নিজের রাজত্ব ঘোষণা করেছেন তিনি।
কিছুদিন আগে বাংলাদেশের আরাধনা এন্টারপ্রাইজ ও কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের যৌথ প্রযোজনার একটি ছবিতে কাজ শুরু করেন শাকিব। এখানে তার বিপরীতে আছেন টালিগঞ্জের দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা। ছবির পরিচালক রাজীব বিশ্বাস। সবকিছুই চূড়ান্ত হয়েছিল, শুধু নামটা ছাড়া।
এবার শোনা যাচ্ছে, এ ছবির নাম হচ্ছে ‘মাস্ক’। একটি বিশ্বস্ত সূত্র এমন তথ্যই দিয়েছে বাংলা ট্রিবিউনকে। জানা যায়, ‘সিক্রেট মিশন’, ‘বিদ্রোহী’ ও ‘মাস্ক’- এ তিনটি নাম ভাবা হচ্ছিল ছবিটির জন্য। তবে নির্মাতার পছন্দ শেষের নামটি।
এদিকে নাম নিয়ে টানাপড়েন থাকলেও নিয়মিতই শুটিং হচ্ছে ছবিটির। কয়েকদিন আগে একটি গানের দৃশ্যধারণ হয়েছে। এতে অভিনয় করেছেন শাকিব খান ও নুসরাত। যেখানে ঢাকাই কিংকে নতুনভাবে দেখা গেল।
অন্যদিকে দীর্ঘদিন পরে আবারও ছবি প্রযোজনায় আসছেন শাকিব খান। এসকে ফিল্মস-এর ব্যানারে দ্বিতীয়বারের মতো ছবি প্রযোজনা করছেন তিনি। এটির নাম ‘প্রিয়তমা’। ছবিটি পরিচালনা করছেন হিমেল আশরাফ। পরিচালক হিসেবে এটি তার দ্বিতীয় ছবি।

/এম/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
বাংলাদেশের ব্যান্ড চিরকুট-এর সঙ্গে গান তৈরিতে আগ্রহী বিশ্বখ্যাত ওয়ার্নার ব্রাদার্স মিউজিক
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
শিক্ষার্থীদের পাশে সালমান খান, আন্দোলনকে ‘রাজনৈতিক রূপ’ না দেওয়ার আহ্বান
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’ ট্রেলারের বিশ্বরেকর্ড
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন
অস্ত্রোপচার নয়, ভুল বোঝাবুঝি: অমিতাভ বচ্চন