১৭ বছর পর অ্যালবামে ফেরা

বিনোদন রিপোর্ট
২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৩৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৭, ১৬:৪৪

৯০ দশকের ব্যান্ড ‘মুখোশ’। তাদের প্রথম সেলফ টাইটেল অ্যালবাম প্রকাশ পায় ২০০০ সালে সাউন্ডটেকের ব্যানারে। এরপর টানা ১৭ বছর অ্যালবামের বাইরে কেটেছে দলটির। সদস্যরাও হয়েছেন দলছুট।
সেই ‘মুখোশ’ অনেকটা চমকে দিয়ে আজ (২৪ ডিসেম্বর) প্রকাশ করেছে তাদের ২য় অ্যালবাম! নাম ‘ডিজিটাল ভালোবাসা’। জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ব্যান্ড সদস্যরা।
ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট রাজু বলেন, ‘পেশাগত কারণে প্রায় ১৭ বছর আমরা ছড়িয়ে ছিটিয়ে ছিলাম। দীর্ঘ সময় পর সবাই আবার এক হয়ে নতুনরূপে আসলাম। আমরা আসলে ক্ষণিকের কিংবা ডিজিটাল ভালোবাসা চাই না। সেই ভাবনা থেকে আমাদের এই নতুন আয়োজন। আশা করছি এখন থেকে আবার আমরা নিয়মিত হবো।’
ব্যান্ডের প্রধান ও ড্রামার রোজ বলেন, ‘এখনকার গান কেমন জানি হয়ে গেছে। গানের কথা ও সুর বদলে গেছে। সেই অভাববোধ থেকে ভিন্ন কিছু নিয়ে ফিরে আসলাম। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
‘ডিজিটাল ভালোবাসা’ অ্যালবামে স্থান পেয়েছে মাত্র দুটি গান। এর মধ্যে একটির ভিডিও তৈরি হয়েছে বলে জানান ‘মুখোশ’-এর বর্তমান দুই সদস্য।

/এসও/এমএম/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?
পূর্ণিমার পর কেন আর জন্ম নিলো না কোনো সুপারস্টার নায়িকা?
মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিলেন সালমান খান
মুম্বাইয়ে নিজের ফ্ল্যাট বিক্রি করে দিলেন সালমান খান
দিল্লিতে ৩৭ কোটির বাড়ি কিনলেন শাহরুখ, কত বড় হলো তার সম্পত্তির সাম্রাজ্য?
দিল্লিতে ৩৭ কোটির বাড়ি কিনলেন শাহরুখ, কত বড় হলো তার সম্পত্তির সাম্রাজ্য?
‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান, মুক্তির আগেই টিকিট কেনার হিড়িক
‘দ্য ওডিসি’র প্রচারণায় ভারতে ক্রিস্টোফার নোলান, মুক্তির আগেই টিকিট কেনার হিড়িক
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান
‘পরীমণিকে গ্রেফতার করা যৌক্তিক ছিল না’—অভিযানের নেপথ্য জানালেন র‍্যাবের সাবেক গোয়েন্দা প্রধান